Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এমপি আনারের হ-ত্যা-কা-ণ্ড নিয়ে যা জানালো বিবিসি বাংলা
জাতীয়

এমপি আনারের হ-ত্যা-কা-ণ্ড নিয়ে যা জানালো বিবিসি বাংলা

By Saiful IslamMay 22, 2024Updated:May 22, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারতে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে নিখোঁজ হন বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর কয়েক দিন পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটিকে একটি ‘পরিকল্পিত হত্যা’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই সংসদ সদস্যের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। তবে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তের সময় কলকাতার এক ক্যাবচালক পুলিশকে জানিয়েছেন, তার গাড়িতে ওঠা এক ব্যক্তিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

bangladeshi-mp-azim

Advertisement

বিবিসি বাংলার সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলেছেন কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় এক ক্যাবচালক জানিয়েছে, ‘১৩ মে যে ব্যক্তিকে তিনি গাড়িতে তুলেছিলেন, তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিবিসি বাংলা।

আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে কিনা অথবা তার মরদেহ পাওয়া গেছে কিনা, সে বিষয়ে কলকাতার পুলিশ তখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি-টেররিস্ট ইউনিটের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তদন্তে নেমেই প্রথমে এমপি আনোয়ারুল আজিমকে বহনকারী ক্যাবচালককে আটক করেন তারা।

সেই ক্যাবচালক জানিয়েছেন, আজিমকে গাড়িতে তোলার পর আরও তিন জন তার গাড়িতে ওঠেন। তাদের মধ্যে দুই পুরুষ ও এক নারী ছিলেন। পরে এই চার জন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান।

সিসিটিভি ফুটেজে ওই চার জনকে বাড়িতে প্রবেশ করতে দেখেছেন এটিএফ কর্মকর্তারা। পরে তিন জন বাড়ি থেকে বের হয়ে এলেও এমপি আজিমকে আর দেখা যায়নি।

এটিএফ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে দুই পুরুষ বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে জানানো হলে তারা সন্দেহভাজন ওই দুই জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্য কলকাতার পুলিশকে জানায় বাংলাদেশের গোয়েন্দারা। পরে এমপি আনোয়ারুল আজিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভেতরে রক্তের দাগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে বুধবার (২২ মে) দুপুর পর্যন্ত তার মরদেহের কোনও হদিস পাওয়া যায়নি। যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনোয়ারুল হত্যায় প্রাথমিকভাবে বাংলাদেশিরা জড়িত বলে তথ্য রয়েছে। তবে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন কোনও তথ্য এখনও তাদের কাছে নেই। আটককৃত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর খুনের কারণ ও উদ্দেশ্য জানা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa