বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দেশে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের : জ্বালানিমন্ত্রী
ব্রিটিশ প্রতিনিধিদলও বাংলাদেশের শিক্ষাখাতে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


