স্পোর্টস ডেস্ক : গত ১৯ জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠেছিল নারী এশিয়া কাপের। আর আজ (রবিবার) ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে নবম আসরের।

 জেসি

Advertisement

সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আজকের ফাইনালে থাকবেন একজন বাংলাদেশিও। আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।

দুপুর সাড়ে তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।

ইরাককে উড়িয়ে অলিম্পিকে টিকে রইলো আর্জেন্টিনা

এর আগে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। নারী এশিয়া কাপের ইতিহাসে টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারত ৭ বার এবং বাংলাদেশ ১ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.