দেশের ২২ হাজারের বেশি আইনজীবীর আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি আখতার হোসেনের প্রশ্নে এ কথা বলেন মন্ত্রী।
এনসিপির সদস্য সচিব ও বিরোধীদলীয় এমপি আখতার হোসেন বলেন, বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে জ্বালানি সংকট ইস্যুর কারণে। অথচ এই প্রতিষ্ঠানটি সংবিধিবদ্ধ। অ্যাডহক কমিটি দিয়ে চালু রাখা হয়েছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বললে সরকার এক ধরনের কথা বলে, আবার ওই একই ইস্যুকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত করা হয়।
আখতার হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা বলে বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। ৩ বছর পরপর নির্বাচন হওয়ার কথা। এডহক কমিটি এখনো চলমান রয়েছে। গণতান্ত্রিক যাত্রার সুযোগ এসেছে, হঠাৎ কেন নির্বাচন বন্ধ হলো?
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বার কাউন্সিল। শুধু ঢাকা বার নয়, আরও কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে অনুরোধ এসেছে নির্বাচন পেছাতে। ২২ হাজারের বেশি আইনজীবীর আহ্বানেই নির্বাচন স্থগিত হয়েছে। সরকার কোনো হস্তক্ষেপ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


