Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অর্থনীতি-ব্যবসা সোনার দাম / স্বর্ণের দাম বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?
অর্থনীতি-ব্যবসা সোনার দাম / স্বর্ণের দাম

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে কোনটার ভরি কত?

By Shamim Rezaমে 20, 20263 Mins Read

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের একটি ইতিবাচক সমাধানের আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে।

Gold

Advertisement

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফার হারও সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে এসেছে। আর এই জোড়া প্রভাবেই বিশ্ববাজারে সোনার দাম এক ধাক্কায় ১ শতাংশের বেশি বেড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫২৫ দশমিক ৯৫ মার্কিন ডলার হয়েছে। অথচ আজ দিনের শুরুতেই ধাতুটির দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী জুনে সরবরাহের চুক্তিভিত্তিক সোনার দাম (গোল্ড ফিউচার্স) শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৯ দশমিক ৩০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘হাই রিজ ফিউচার্স’-এর মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার এই পরিস্থিতি নিয়ে বলেন, ট্রেজারি ইল্ডের টানা বাড়তে থাকার প্রবণতা থেকে বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। আর সে কারণেই সোনার দাম সাম্প্রতিক সর্বনিম্ন অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বেঞ্চমার্ক ট্রেজারি নোটের মুনাফার হার ২০২৫ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিশ্লেষকদের মতে, সাধারণত ট্রেজারি বন্ডের মুনাফার হার বাড়লে সোনা সঞ্চয় রাখার আগ্রহ কমে যায়; কারণ সোনা থেকে কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না।

ডেভিড মেগার আরো বলেন, যুদ্ধাবস্থার যেকোনো ধরনের সমাধান বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া সোনার বাজারের জন্য ইতিবাচক সংকেত। এর ফলে বাজারে সুদের হার কমবে—এমন একটি প্রত্যাশা তৈরি হয়, যা সোনার বাজারকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখবে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আবারও আশ্বাস দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

শান্তি আলোচনার চূড়ান্ত ফলাফল কী হয়, সেদিকেই এখন সবার নজর।

সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে তা সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার চড়া রাখতে হয়। সোনাকে মূল্যস্ফীতি মোকাবেলার নিরাপদ মাধ্যম মনে করা হলেও, সুদের হার চড়া থাকলে এই ধাতুটির বাজারে মন্দা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেড) আগামী জুনের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখবে—এমন সম্ভাবনা এখন ৮৯ দশমিক ৬ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ৪৮ দশমিক ৬ শতাংশ বিনিয়োগকারী।

তবে সোনার এই সুসময় সাময়িক হতে পারে বলে আভাস দিয়েছে বহুজাতিক ব্যাংক সিটি। তারা জানিয়েছে, নিকটবর্তী সময়ে সোনা নিয়ে তারা সতর্ক অবস্থানে থাকছে এবং আগামী তিন মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমে আসতে পারে।

বুধবার রাতের শেষভাগে ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণী (মিনিটস) প্রকাশ পাওয়ার কথা রয়েছে, যা আগামীতে বাজারের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী ছিল। রুপার (স্পট সিলভার) দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ১২ ডলারে লেনদেন হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সোনা-রুপার দাম
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জ্বালানি তেল

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

জুন 10, 2026
BD Bank

আমানত ফেরত দিতে ব্যর্থ, ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

জুন 10, 2026
অর্থনীতি

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি

জুন 10, 2026
Latest News
জ্বালানি তেল

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

BD Bank

আমানত ফেরত দিতে ব্যর্থ, ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি

সোনার দাম

আরও কমলো সোনার দাম

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১০ জুন ২০২৬

২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট সোনার দাম: আজ বাংলাদেশে স্বর্ণের ভরি কত?

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

ইসলামী ব্যাংক

‎বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

স্বর্ণ

বড় পতনের পর আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa