Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ম্যারাডোনার মাঠে নাপোলির সামনে বার্সা
খেলাধুলা ফুটবল

ম্যারাডোনার মাঠে নাপোলির সামনে বার্সা

By Tarek Hasanফেব্রুয়ারি 21, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আজ ঘরের মাঠ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলি খেলবে বার্সেলোনার বিপক্ষে। কিংবদন্তি ম্যারাডোনা বার্সেলোনায় দুই মৌসুম খেলার পর গিয়েছিলেন নাপোলিতে। ম্যারাডোনার মৃত্যুর পর তার নামেই নিজেদের স্টেডিয়াম নামকরণ করে নাপোলি। বার্সার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দুদিন আগে কোচ বদলেছে সিরি আ-র গতবারের চ্যাম্পিয়নরা। দলের পারফরম্যান্সের কারণে কোচ ওয়াল্তার মাজ্জারিকে বরখাস্ত করে নাপোলি। ভারপ্রাপ্ত কোচ হিসেবে মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ফ্রানচেস্কো কালজোনা। স্লোভাকিয়ার জাতীয় দলের পাশাপাশি নাপোলির কোচ হিসেবেও কাজ করে যাবেন ইতালিয়ান এই কোচ।

নাপোলি মাঠ

Advertisement

চলতি মৌসুমে নাপোলির তৃতীয় কোচ কালজোনা। স্পালেত্তি ইতালি জাতীয় দলের কোচ হতে দায়িত্ব ছাড়ার পর রুডি গার্সিয়ার কোচিংয়ে ১২ ম্যাচের কেবল ৬টিতে জয়ের পর তাকে বরখাস্ত করে গত নভেম্বরে দায়িত্বে আনা হয়েছিল মাজ্জারিকে।

বার্সেলোনা-নাপোলি উয়েফা প্রতিযোগিতায় চার বারের দেখার সবশেষটি হয়েছিল ২০২২ এর ফেব্রুয়ারিতে। নাপোলির মাঠে ইউরোপা লিগের ম্যাচে বার্সেলোনা জিতেছিল ৪-২ গোলে। তার আগে ক্যাম্প ন্যুতে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে এই দুটি ক্লাবের দেখা হয়েছিল ২০১৯-২০ মৌসুমে। সেবারও ম্যাচ ছিল শেষ ষোলো রাউন্ডেই। নাপোলির মাঠে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। বার্সা নিজেদের মাঠে জিতেছিল ৩-১ গোলে।

উয়েফা প্রতিযোগিতায় এখনো বার্সেলোনাকে হারাতে পারেনি নাপোলি।

বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি নাপোলির ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি, আমি মনে করি চ্যাম্পিয়নস লিগে আমরা ভালো করব। নাপোলিতে আমাদের ৯০ মিনিট ডিফেন্স ও আক্রমণ দুই বিভাগেই ভালো করতে হবে।’ লা লিগায় পয়েন্ট টেবিলের তিন আছে কাতালানরা। এই মৌসুম পর জাভি ছাড়বেন ক্লাবের দায়িত্ব। তার আগে নাপোলির বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হবে তাকে।

খেলা নিজেদের মাঠে, তাই নাপোলি সমর্থকরা এক পরিসংখ্যানে তাকালে আশা করতেই পারেন। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবশেষ ১০ অ্যাওয়ে ম্যাচের মাত্র একটি জিতেছে। ড্র করেছে চার ম্যাচে, হেরেছে পাঁচটিতে। চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে শেষ তিন ম্যাচে জয় পায়নি কাতালানরা।

আইপিএল শুরু কবে থেকে? জানা গেল ‘দিনক্ষণ’

চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে আজ পোর্তোর মাঠে খেলবে আর্সেনাল। এর আগে ২০০৯-১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে শেষ ষোলোতেই খেলেছিল গানার্সরা। সেবার পোর্তোর মাঠে ২-১ গোলে হেরেছিল আর্সেনাল। পরে অবশ্য ঘরের মাঠে ৫-০ তে জিতে শেষ আটে উঠেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। তবে ২০০৬-০৭ এবং ২০০৮-০৯ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচেও পোর্তোর মাঠে জিততে পারেনি আর্সেনাল। ২০০৬-০৭ মৌসুমে গোলশূন্য ড্র এবং ২০০৮-০৯ মৌসুমে ২-০ গোলে হারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ৫ ম্যাচে ২১ গোল করেছে আর্সেনাল। তবে খেলাটা পোর্তোর মাঠে বলেই কোচ মিকেল আর্তেতাকে থাকতে হবে সতর্ক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

জুন 16, 2026
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
Latest News
নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের ভরসা শুধু হালান্ড নন, আছে তারকায় ভরা শক্তিশালী দল

আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa