Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শেষ মুহূর্তের গোলে বার্সার কষ্টার্জিত জয়
খেলাধুলা ফুটবল

শেষ মুহূর্তের গোলে বার্সার কষ্টার্জিত জয়

By Sibbir OsmanNovember 5, 20231 Min Read

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ মুহূর্তে দলকে স্বস্তি এনে দেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনাল্ড আরাউহো।

শেষ মুহূর্তের গোলে বার্সার কষ্টার্জিত জয়

Advertisement

শনিবার (৪ নভেম্বর) রাতে সোসিয়েদাদের মাঠে শুরুর কয়েক মিনিট বার্সেলোনাকে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। প্রথম চার মিনিটে দুটি ভালো গোলের সুযোগ পায় তারা। তবে তা কাজে লাগাতে পারেনি।

গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগানের কল্যাণে বেঁচে যায় কাতালানরা। এরপর ঘুরে দাঁড়ায় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে সোসিয়েদাদের বক্সে ডিফেন্ডারের স্পর্শে পড়ে গিয়েছিলেন ফেলিক্স। তবে রেফারি সে আবেদনে সাড়া দেননি।

এবার আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে। তবে প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কি ও লোপেজকে তুলে পেদ্রি ও তোরেসকে মাঠে নামান কোচ জাভি। এতেও খুব একটা লাভ হয়নি, বরং সোসিয়েদাদের আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে কাতালানরা। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ও জালে বল পাঠাতে পারেনি কোনো দলই।

এদিন ম্যাচে তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করেন রেফারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ইনজুরি টাইমে রোনাল্ড আরাউহোর গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

অনন্যার গোপন তথ্য ফাঁস করলেন সারা

এ জয়ে ১২ ম্যাচে ৮ জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জাভির দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ২৮। এ ছাড়া ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিরোনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa