কুয়েতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র জানান, সোমবার (২ মার্চ) সকালে কয়েকটি মার্কিন সামরিক বিমান দুর্ঘটনার শিকার হয়।

তবে দুর্ঘটনায় জড়িত সব ক্রু সদস্যই জীবিত আছেন বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আহত ক্রুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানান, ঘটনাটির প্রেক্ষাপটে মিত্র মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হয়েছে এবং যৌথ কারিগরি পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


