Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নিয়ে কী ভাবছে বিসিবি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নিয়ে কী ভাবছে বিসিবি

By Mynul Islam NadimNovember 22, 20242 Mins Read
Advertisement

খেলাধুলা ডেস্ক : পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। জানা গেছে, জাতীয় দলের সঙ্গে আর দেখা যাবে না তাকে।

david hemp

হেম্পের পাশাপাশি পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখেরও জাতীয় দলের অধ্যায় শেষ বলা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে দুজনের কেউই দলের সঙ্গে নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, হেম্প ও মহসিনকে এই সফরে কোনো দায়িত্ব দেয়নি বোর্ড।

শাহরিয়ার নাফীস আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকবেন না ডেভিড হেম্প। ব্যাটিং কোচের দায়িত্বটা প্রধান কোচ ফিল সিমন্স বা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চালিয়ে নিতে পারবে। মহসিন শেখকেও এই সফরে রাখা হয়নি। তাদেরকে এবার কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি।

তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে কিনা জানতে চাইলে নাফীস বলেন, আপাতত এই সফর নিয়েই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এই দুইজনের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মহসিনের কাজে খুব একটা খুশি নন ক্রিকেটাররা। তাই তাকে আর ফেরাবে না বোর্ড। এই সফরে ভারতীয় আকশায় হিরমাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ পর্যবেক্ষণ করে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে প্রথম বাংলাদেশের সঙ্গে কাজ করেন মহসিন। পরে মে মাস থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে সাত মাসের মাথায়ই শেষ হচ্ছে তার অধ্যায়। এখন আবু ধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে কাজ করছেন তিনি।

গত বছরে মে মাসে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে হেম্পকে এনেছিল বিসিবি। জাতীয় দলের ব্যাটিং কোচের পদে শূন্যতা দেখা দেওয়ায় গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে সাময়িক দায়িত্ব পান হেম্প।

পরে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দুই বছরের জন্য স্থায়ী দায়িত্ব পান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করা সাবেক ব্যাটসম্যান। তিনি ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর টেস্টে ১৪টি পূর্ণাঙ্গ ইনিংসের ৮টিতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে দুইশর নিচে। সাড়ে তিনশ ছাড়াতে পেরেছে দল মোটে একবার। এই সময়ে গড় দলীয় স্কোর মাত্র ২২৬।

নাসার আর্থ কোপাইলট টুলে যেসব চমক থাকছে

জাতীয় দল থেকে সরানো হলেও বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না হেম্পের। জানা গেছে, আগের মতোই এইচপির দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে হেম্পকে। এছাড়া বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবেও ভাবা হচ্ছে তাকে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket কী? কোচ ক্রিকেট খেলাধুলা ডেভিড নিয়ে, বিসিবি ব্যাটিং ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নিয়ে কী ভাবছে বিসিবি ভাবছে হেম্পকে
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

February 3, 2026
পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

February 2, 2026
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
Latest News
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.