জুমবাংলা ডেস্ক : বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন বলে উল্লেখ করেছেন সদ্য দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

boshir

Advertisement

সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

সেখ বশির উদ্দিন বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। এ ব্যাপারে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে ব্যবসায়ী হিসেবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলেও তিনি জানান।

এর আগে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে নতুন করে তিন উপদেষ্টা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয় : ফারুকী

তাদের মধ্যে বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার মন্ত্রণালয় পেয়েছেন। সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। মাহফুজ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা জানা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.