বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে একই দিন সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার তিনটি ক্যাটাগরিতে মোট ২৩টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
আগামী ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ করা হবে। আপত্তির শুনানি শেষে ১৯ মে বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের দ্বিতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা, যা ফেরতযোগ্য নয়।
২১ ও ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে।
২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। একই দিন দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
যেসব ভোটার সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য ডাকযোগে বা ইলেকট্রনিক ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এ সুবিধা নিতে হলে ২৫ মে রাত ১২টার মধ্যে নির্ধারিত ই-মেইলে আবেদন করতে হবে। আগামী ১ জুন থেকে ৬ জুনের মধ্যে ডাক বা ইলেকট্রনিক ব্যালট পাঠানো হবে। পূরণ করা ব্যালট অবশ্যই ৭ জুন দুপুর ১টার মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয় বা নির্ধারিত ই-মেইলে পৌঁছাতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



