Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ পুলিশের জন্য ৪৩১টি যান কেনা হচ্ছে
জাতীয়

বাংলাদেশ পুলিশের জন্য ৪৩১টি যান কেনা হচ্ছে

By Mynul Islam NadimOctober 31, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : যানবাহনের সংকট কাটাতে বাংলাদেশ পুলিশের জন্য জিপ, ডাবল ও সিঙ্গেল কেবিন পিকআপসহ ৪৩১টি যান কেনা হচ্ছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ২৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

police car

Advertisement

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলেছে, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সারা দেশে পুলিশের গাড়ি, মোটরসাইকেল মিলিয়ে ৪৫৫টি যান ভস্মীভূতসহ ১ হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য পুলিশ সদর দপ্তর ৪৫৫টি যানবাহন ভূস্মীভূত হওয়ার তথ্য জানিয়ে ৭২২টি গাড়ি কেনার এবং এ জন্য প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছিল মন্ত্রণালয়ে। পরে মন্ত্রণালয় ৪৩১টি যানবাহন কেনার এবং ২৭৪ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সম্মতি দেয়। গত সোমবার এ সম্মতি দেওয়া হয়।

জানতে চাইলে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি অনুবিভাগ) নাসির-উদ-দৌলা আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনের একটি তালিকা মন্ত্রণালয়ে এসেছে। সেখান থেকে যাচাই-বাছাই করে চার শতাধিক যানবাহন কেনার সম্মতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশ সদর দপ্তরের তালিকা অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশের ১০৫টি থানা, পুলিশ ফাঁড়িসহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। পুলিশের সব মিলিয়ে ৪৫৫টি যানবাহন ভস্মীভূত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি জিপ, ১৭৩টি ডাবল কেবিন পিকআপ, ৫৬টি সিঙ্গেল কেবিন পিকআপ, ১২টি প্যাট্রল কার, ১২টি মাইক্রোবাস, ২টি অ্যাম্বুলেন্স, ৩ টন ও ৫ টনের ১২টি ট্রাক, ২টি বাস, ২টি প্রিজন ভ্যান, ১৫৬টি মোটরসাইকেল, ৮টি রেকার, ৪টি এপিসি, ১টি জলকামান ও ২টি ক্রাইমসিন ম্যানেজমেন্ট ভ্যান। এগুলো মেরামতের অযোগ্য। পুলিশ সদর দপ্তর বলেছে, এ কারণে থানার কার্যক্রম চালু হলেও যানবাহনের অভাবে নাগরিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, যানবাহনের সংকট কাটিয়ে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতি আনতে ৩৮টি জিপ, ২৫০টি ডাবল কেবিন পিকআপ, ৫৬টি সিঙ্গেল কেবিন পিকআপ, ১২টি করে প্যাট্রল কার ও মাইক্রোবাস, ২টি অ্যাম্বুলেন্স, ২০টি ট্রাক, ২টি বাস, ১২টি প্রিজন ভ্যান, ২৮৫টি মোটরসাইকেল, ৮টি রেকার, ৪টি এপিসি, ১টি জলকামানসহ মোট ৭২২টি যানবাহন কেনার প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ জন্য ৩৯৯ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়। গত ২৮ আগস্ট পুলিশ সদর দপ্তর এই চাহিদা দেয়।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে পুলিশের মোটরযান কেনার জন্য বরাদ্দ রয়েছে ৭৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা। আন্দোলনের সময় যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন যান কেনার জন্য অতিরিক্ত ৩৯৯ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা চায় পুলিশ সদর দপ্তর। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে পুলিশের জন্য ৩০টি জিপ, ২০০টি ডাবল কেবিন পিকআপ, ৮টি মাইক্রোবাস, ১৬টি ট্রাক, ৪টি বাস, ১৫২টি মোটর সাইকেল, ৮টি রেকার, ৪টি এপিসি, ১টি শীতাতপনিয়ন্ত্রিত ডগভ্যানসহ মোট ৪৩১টি নতুন যানবাহন কেনার সম্মতি দেওয়া হয়েছে। এ জন্য ২৭৮ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরে পুলিশের যানবাহন

কেনার জন্য ৭৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অতিরিক্ত ১৯৬ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা উপযোজন প্রয়োজন বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এপিসি ও রেকার কেনা হবে। বাকি যানবাহন কেনা হবে স্থানীয় দরপত্রের মাধ্যমে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা, প্রতিটি ডাবল কেবিন পিকআপ ৮০ লাখ টাকা, সিঙ্গেল কেবিন পিকআপ ৬৫ লাখ টাকা, প্রতিটি প্যাট্রল কার ৪৮ লাখ টাকা, প্রতিটি মাইক্রোবাস ৬০ লাখ, প্রতিটি মোটরসাইকেলের দাম ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। ১০ টনের প্রতিটি রেকারের দাম ২ কোটি এবং প্রতিটি এপিসির দাম ৬ কোটি এবং ১টি ডগভ্যানের দাম ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।

সূত্র জানায়, মন্ত্রণালয়ে পুলিশের পাঠানো চাহিদাপত্রে মোটরসাইকেলের দাম একই উল্লেখ করা হলেও কিছু কিছু যানের দাম বেশি ছিল।

আতঙ্কের জনপদ মোহাম্মদপুর

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে পুলিশের সব মিলিয়ে ১ হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভস্মীভূত হয় ৪৫৫টি। ৭২টি মোটরসাইকেলসহ ৬১৯টি যান ভাঙচুর হয়।
আয়নাল হোসেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

July 19, 2026
Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

July 19, 2026
সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

July 19, 2026

Latest News

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সুগন্ধি চাল

৬৭ প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

উড়োজাহাজ লিজ

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

বৃষ্টি

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে পাওয়া গেলো রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa