আবুল কালাম আজাদ (বিপ্লব) : গ্রাম্য সালিশের নামে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইরে। টিউবওয়েল চুরির অভিযোগ এনে এক সিএনজি চালককে প্রকাশ্যে জুতাপেটা ও মাথা ন্যাড়া করে দেয়া সহ ভুক্তভোগী সিএনজি চালকের মা ও ফুফাতো ভাইকে মার দূরের ঘটনায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দহর ইউনিয়নর ফতেপুর এলাকায়। ভুক্তভোগী মো. রাকিব (২৪) স্থানীয় বাসিন্দা, তিনি পেশায় এক জন সিএনজি অটোরিকশা চালক।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চান্দহর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি সালিশে”তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান স্থানীয় মাতবর ভান্ডারীর ছেলে রতন সহ আরো বেশ কয়েকজন ।
সেখানে তার বিরুদ্ধে টিউবওয়েল চুরির অভিযোগ আনা হয়। ভুক্তভোগী সিএনজি চালক অভিযোগ অস্বীকার করলেও উপস্থিত কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ৫০টি জুতাপেটা করা হয় । একপর্যায়ে তার মুখের দাড়ি কেটে ফেলার অনুমতি দেন বিচারকেরা। এ সময় ভুক্তভোগী দাড়িতে হাত লাগাতে অসম্মতি জানালে, বিচারকেরা রেগে গিয়ে জোরপূর্বক তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৯ জনের নাম উল্লেখ করে মামলা গ্রহণ করেছে পুলিশ।
এই ঘটনায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলার লথিভুক্ত আসামি তিনজনকে আটক করে সিংগাইর থানা পুলিশ।
এই বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এস,আই ফজলুল হক জুম বাংলাকে কে জানায়, এই মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামীদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের গ্রাম্য সালিশের নামে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


