স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। খেলা দেখতে মাঠে এসেছিলেন বলিউড থেকে দক্ষিণী ছবির একঝাঁক তারকা। সস্ত্রীক খেলা দেখতে আসেন রজনীকান্ত, রণবীর কাপুর থেকে আম্বানী পরিবারও। এ ছাড়া খেলা দেখেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম।

বেকহাম

Advertisement

এবার বেকহাম ভারতে এসেছেন ইউনিসেফের কাজে। ম্যাচের জন্য গতকাল প্রায় সারা দিন মাঠ কেটেছে তাঁর। তার পর তিনি দেখা করেন বলিউড তারকাদের সঙ্গে। বেকহামের জন্য রাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা। যারা বছরের অধিকাংশ সময় এখন লন্ডনেই কাটান।

বেকহাম1

সোনামের স্বামী আনন্দ লন্ডনের শিল্পপতি। স্বাভাবিক ভাবেই সেখানকার অভিজাত মহলে তাঁর ওঠাবসা রয়েছে। তাই বেকহাম ভারতে আসতেই অতিথি আপ্যায়নের সুযোগ ছাড়তে চাননি অনিল-কন্যা। গতকাল বৃহস্পতিবার সোনামের মুম্বাইয়ের বাড়িতে হয় রাতের খাবারের আয়োজন।
একেবারে হাতে গোনা লোকজন ছিলেন সেখানে।

হিরো আলমের ভিডিও শেয়ার করে এ রহমানকে কটাক্ষ সৃজিতের

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথির সংখ্যা ছিল ২৫। সাম্প্রতিক অতীতেও যখনই বিদেশ থেকে খ্যাতনামা তারকারা এসেছেন, বলিউডের তারকাদের বাড়িতে ঢুঁ মেরেছেন তাঁরা। বেশ কয়েক বছর আগে এড শিরান এসেছিলেন মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে। সেই সময় তাঁর জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর খান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.