Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খুলনা খুলনায় ৫০ টাকায় মিলছে গরুর মাংস!
খুলনা

খুলনায় ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

By Saiful IslamFebruary 4, 20233 Mins Read

মাহবুবুর রহমান মুন্না : বাজারে এক কেজি ছাড়া গরুর মাংস বিক্রি করে না। আর এক কেজি কেনার তৌফিক আমাগে নেই। এক কেজি মাংসের দাম ৭০০ টাকার বেশি। যে কারণে আমাগে মতো মানুষের ভাগ্যে মাংস জোটে না। তবে জব্বার স্টোরে মধ্য ও নিম্নবিত্তের প্রয়োজন অনুযায়ী অল্প টাকায় বাজার করা যায়। সর্বনিম্নে ৫০ টাকায় গরুর মাংস কেনা যায়। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এখানে আসছি মাংস কেনার জন্য।

৫০ টাকায় গরুর মাংস!

Advertisement

কথাগুলো বলছিলেন, খুলনার লবনচরার অটোস্ট্যান্ড সংলগ্ন মেসার্স জব্বারের মোড়ের মেসার্স জব্বার স্টোরের ক্রেতা লিমা বেগম।

তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম আগুন। চাল-ডাল-তেল কিনতেই হিমশিম খাচ্ছি। তখন গরুর মাংস কেনার কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমাগে কথা মাথায় রেখে এ দোকানে এমন ব্যবস্থা করায় আমরা খুবই খুশি।

মেসার্স জব্বার স্টোরের মালিক ইমন হাসান মোস্তফা বলেন, দোকানটি আমার বাবার। এখন আমি পরিচালনা করি। এখানে ৫০, ১০০, ২০০ টাকায় ছোট প্যাকেটে গরুর মাংস পাওয়া যায়। সর্বনিম্ন ৪০ টাকায় মুরগির মাংস পাওয়া যায়। সাধ্য অনুযায়ী ক্রেতারা কিনতে পারেন। যেন আমার কাছে কোনো ক্রেতা এসে ফিরে না যায় সেজন্য মাছ, মাংস, সবজি, মসলাসহ সব ধরণের পণ্য রেখেছি।

কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ নিলেন জানতে চাইলে ইমন বলেন, শুধু ব্যবসা নয়, মানুষের সেবা করার জন্য কাজ করছি। বর্তমান বাজারের যে অবস্থা তাতে মানুষের সুবিধার জন্য এ উদ্যোগ নিয়েছি। এক কেজি গরুর মাংসের যে দাম, তা অনেকেই কিনতে পারেন না। আবার মুরগি কিংবা মাছ একটির যা ওজন হয় তাও অনেকে কিনতে পারেন না। তাদের সুবিধার জন্য আমি ছোট ছোট প্যাকে যার যতটুকু প্রয়োজন ততটুকু কেনার ব্যবস্থা করেছি। সামনে ইলিশ ও খাসির মাংস আনার চেষ্টা করব।

খুলনায় ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

তিনি আরও বলেন, আমার দোকানে পাঁচ টাকায় অনেক জিনিস পাওয়া যায়। গরম মসলা, লবণ, শুকনা মরিচ, চিনি, হলুদের গুঁড়া, ডাল, তেল, জিরা ও ধনিয়ার গুঁড়া পাঁচ টাকায় পাওয়া যায়। গরিব মানুষের সুবিধার জন্য এ ব্যবস্থা। যার যেমন লাগে সে তেমন কেনেন। আমার দোকানে এ ব্যবস্থা নতুন। সামনে পাঁচ টাকায় আরও জিনিসপত্র পাওয়া যাবে।

সাধারণ ক্রেতারা বলেন, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। যখন কম টাকা থাকে তখন আমরা কম টাকায় এখান থেকে জিনিস কিনে থাকি। ইমন হাসান মোস্তফাকে আমাদের সুবিধা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।

খুলনায় ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

শহিদুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, দোকানির এমন উদ্যোগে নিম্ন আয়ের গরিব মানুষ মাছ-মাংসের সামান্য হলেও স্বাদ পাচ্ছেন। এমন উদ্যোগ নেওয়ার জন্য এলাকাবাসী মোস্তফাকে ধন্যবাদ জানায়। অল্প দিনের মধ্যে এলাকায় নিম্ন আয়ের লোকজনের কাছে দোকানটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

মামুন নামের অপর এক ব্যক্তি বলেন, দ্রব্য মূল্যের এমন কঠিন সময়ে বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে চলছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জীবন। তারা ইচ্ছা করলেই তাদের বাচ্চাদের মুখে মাছ-মাংস তুলে দিতে পারছেন না। প্রতিনিয়ত শুধু নীরবে কাঁদছেন।

জব্বার স্টোর সংলগ্ন এলাকার বাসিন্দা ব্যবসায়ী শামীম হোসেন বলেন, নিম্নবিত্তরা সাধারণত কোরবানির ঈদে গরুর মাংসের স্বাদ পেয়ে থাকেন। সারা বছর আর তাদের গরুর মাংস কপালে জোটে না। আমাদের দেশের বাজার ব্যবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণের বাইরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি করতে চান না বিক্রেতারা। কিন্তু জব্বার স্টোরে আপনার সুবিধা অনুযায়ী ছোট ছোট প্যাকেটে গরু ও মুরগির মাংসসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। এতে গরিব মানুষের অনেক সুবিধা হচ্ছে। এমন উদ্যোগ সব দোকানির চালু করা দরকার।

খুলনায় ৫০ টাকায় মিলছে গরুর মাংস!

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিউল হক বলেন, মেসার্স জব্বার স্টোর থেকে যার যতটুকু প্রয়োজন ততটুকু কেনা যায়। বিষয়টি আমি শুনেছি। এ ধরণের উদ্যোগ আরও আগে চালু করা উচিত ছিল। এ রকম ব্যবস্থায় স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটে। কাউকে খালি হাতে ফিরে যেতে হয় না দোকান থেকে। এ ধরণের ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ের মানুষ সেবা পাবে। মুনাফা অর্জনের পাশাপাশি মানবিক সেবা করায় মেসার্স জব্বার স্টোরের মালিক ইমন হাসান মোস্তফাকে আমি সাধুবাদ জানাই। সূত্র : বাংলানিউজ

যে দোকানে ১০ টাকায় মেলে গরুর মাংস, ৪৫ টাকায় ইলিশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

June 18, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

বিরল প্রজাতির প্রাণী

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

পুকুরে বাস

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১

Photos

চলছিল নতুন বউ ঘরে তোলার প্রস্তুতি, সেই বাড়িতে একসঙ্গে চার লাশ

Madrasha

গলায় মাংস আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa