মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “আমি আপনাদের অনুরোধ করব, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই অঙ্গন এবং শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য কাজ করুন। আপনাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য সচেতন থাকুন। যারা বেহেশতের টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছে, তাদের বিষয়ে জনসচেতনতা তৈরি করুন এবং এলাকাকে একটি বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলুন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “আমার দল করার প্রয়োজন নেই। আমি কাউকে বলছি না যে আমার দল করতে হবে। আপনারা শুধু আমার পাশে থাকুন, মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিন। মাদক, মৌলবাদ, সন্ত্রাস ও দুর্নীতি যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের আমি আমার স্বপ্নপূরণের সহযাত্রী হিসেবে পাশে পেতে চাই।”
অনুষ্ঠানে তিনি তরুণদের সামাজিক অবক্ষয়, মাদক ও উগ্রবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সমাজকে শান্তিপূর্ণ ও উন্নত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



