Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চ্যাম্পিয়নস লিগে বেলিংহ্যাম-রুদ্রিগো জুটিতে রিয়ালের জয়
খেলাধুলা ফুটবল

চ্যাম্পিয়নস লিগে বেলিংহ্যাম-রুদ্রিগো জুটিতে রিয়ালের জয়

By Sibbir OsmanOctober 25, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা বজায় রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবার পর্তুগিজ ক্লাব ব্রাগাকে হারালো কার্লো আনচেলত্তির শিষ্যরা। লড়াই জমিয়ে তোলার আভাস দিলেও শেষমেশ টিকতে পারেনি ব্রাগা। জুড বেলিংহ্যাম ও রুদ্রিগোর গোলে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ‘লস ব্লাঙ্কোস’রা।

রিয়ালের জয়

Advertisement

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ম্যাচের শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে খেলতে থাকে রিয়াল। তাতে ম্যাচের প্রথম শটেই এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রকে পাস দেন নাচো ফার্নান্দেজ। ডি-বক্সে ঢুকে ভিনিসিয়াস পাস বাড়ান রুদ্রিগোকে। স্লাইড করে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ২৪তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করে ব্রাগা। তবে পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্ডো অর্তার শট রিয়ালের রক্ষণে প্রতিহত হয়। প্রথমার্ধে দুই দল আরও কয়েকটি আক্রমণ শাণায়। তবে জাল খুঁজে নিতে ব্যর্থ হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন বেলিংহ্যাম। তবে ইংলিশ এই মিডফিল্ডারের শট কোনোমতে এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক। এর খানিক বাদেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল।

৬১তম মিনিটে আরেকটি দারুণ বোঝাপারায় আক্রমণে ওঠেন ভিনিসিয়াস। বাঁ দিক থেকে তার বাড়ানো পাস বক্সের মুখে পেয়ে যান বেলিংহ্যাম। বল পায়ে রেখে খানিক এগিয়ে মাটি কামড়ানো নিচু শট নেন ইংলিশ মিডফিল্ডার।ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ব্রাগা গোলরক্ষক।

এ নিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই একবার করে জালের দেখা পেলেন বেলিংহ্যাম। লা লিগাতেও নিয়মিত গোল করে চলেছেন তিনি। ৯ ম্যাচে ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করেছেন এই তরুণ।

বেলিংহ্যামের গোলের পরপরই এক গোল শোধ করে ব্রাগা। বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠাণ্ডা মাথায় জোরালো শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ২-১ করেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়ালো। বাকি সময়ে নিজেদের রক্ষণ সমুন্নত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে: অপু বিশ্বাস

এই জয়ে তিন ম্যাচ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা ব্রাগার পয়েন্ট ৩। জার্মান ক্লাব বার্লিন তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

July 7, 2026
messi-miss

মেসির পেনাল্টি মিস

July 7, 2026
egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

July 7, 2026

Latest News

মিশর

আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে বিরতিতে মিশর

messi-miss

মেসির পেনাল্টি মিস

egypt

আর্জেন্টিনার জাল কাঁপাল মিশর

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa