Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত দুদকে আসেননি বেনজীরের স্ত্রী-মেয়েও
আইন-আদালত

দুদকে আসেননি বেনজীরের স্ত্রী-মেয়েও

By Tarek Hasanজুন 24, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের আজ সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু বেলা ১টা পর্যন্ত দুদকে আসেননি বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীর।

বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ে

Advertisement

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন, সোমবার বেনজীরের স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত হননি।

তিনি বলেন, তবে বেনজীর আহমেদ একটি লিখিত বক্তব্য দিয়েছেন গত বৃহস্পতিবার। সেই চিঠিতে তাদেরও অবস্থান জানিয়েছেন। বেনজীরের স্ত্রী ও কন্যারা এই তারিখ বর্ধিত করার জন্য আলাদা কোন আবেদন করেননি। দুদকের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগের দিন রবিবার (২৩) বেনজীর আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে তিনিও দুদকে যাননি। বেনজীর আহমেদ রোববার দুদকে হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে দুদক।

রবিবার (২৩) দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছিলেন, অভিযোগের বিষয়ে বেনজীর আহমেদের বক্তব্য প্রদানের জন্য রোববার দিন ধার্য ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি। রোববার অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে।

নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদের বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি, তার স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদের বিষয়ে অবস্থান বর্ণনা করেন। ওই চিঠিতে তিনি ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি।

জানা গেছে, বেনজীর আহমেদ ৪ মে স্বপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওইদিন দুদকে হাজিন হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ১৬ দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছিল।

বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে– ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়। তারাও বেনজীরের সঙ্গে গত ৪ মে দেশ ত্যাগ করেছেন। বেনজীরের পরিবারের এই তিন সদস্যকে এর আগে ৯ জুন জিজ্ঞাসাদাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে থাকায় তারাও নির্ধারিত তারিখে হাজির হতে পারেননি। পরে তারা সময় চেয়ে আবেদন জানালে তাদেরকে সোমবার ডাকা হয়েছে।

দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে ঢাকায় মোট ১২টি ফ্ল্যাট, বিভিন্ন জেলায় ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত ৪ মে বেনজীর আহমেদ দেশ ছাড়েন।

ছাগলকাণ্ডে লাপাত্তা মতিউরের প্রথম স্ত্রী লাকি, জনমনে নানা প্রশ্ন

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার মধ্যে বেনজীরের নামও ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুন 14, 2026
salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

জুন 10, 2026
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
Latest News
আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa