Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত মাদারীপুরেই বেনজীরের স্ত্রীর ২৭৩ বিঘা জমি
আইন-আদালত

মাদারীপুরেই বেনজীরের স্ত্রীর ২৭৩ বিঘা জমি

By Tarek HasanMay 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে শুধু মাদারীপুরেই ২৭৩ বিঘা জমির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে কেনা এসব জমির দলিল মূল্য ১০ কোটি টাকার বেশি। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এসব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বেনজীরের স্ত্রী ও মেয়ের নামে কেনা রাজধানীর গুলশানের চারটি ফ্ল্যাটও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

বেনজীরের স্ত্রীর

Advertisement

ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তাঁর আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদক গতকাল আদালতে আবেদন করে। শুনানি নিয়ে আদালত বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা সব স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে মাদারীপুরের রাজৈর থানায় ১১৩টি দলিলে ২৭৩ বিঘা জমি রয়েছে। এসব জমি ২০২১ ও ২০২২ সালের মধ্যে কেনা হয়েছে। এসব জমির দলিল মূল্য ১০ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকা।

এ ছাড়া রাজধানীর গুলশান এলাকায় জীশান মির্জার নামে তিনটি ফ্ল্যাট কেনা হয়েছে; যার একেকটি দুই হাজার বর্গফুটের বেশি আয়তনের। পাশাপাশি বেনজীরের ছোট মেয়ে জাহারা জেরিন বিনতে বেনজীরের নামেও একটি ফ্ল্যাট কেনা হয়েছে একই আয়তনের। একই ভবনে ১৩ ও ১৪ তলায় সাবেক এই আইজিপির স্ত্রী-সন্তানদের নামে থাকা চারটি ফ্ল্যাটের দলিল মূল্য সোয়া দুই কোটি টাকার বেশি। আদালত গতকাল এসব ফ্ল্যাটও ক্রোক করার আদেশ দিয়েছেন।

এদিকে বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অস্থাবর সম্পদ এবং ব্যাংকের অর্থও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে রয়েছে—সোনালী ব্যাংকের ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, স্ত্রী জীশান মির্জার নামে শান্তা সিকিউরিটিজে বিও অ্যাকাউন্ট, লঙ্কা সিকিউরিটিজে বিও অ্যাকাউন্ট, সাভানা ন্যাচারাল পার্ক নামের একটি কোম্পানির শতভাগ শেয়ার, সাভানা অ্যাগ্রো লিমিটেডে শেয়ার, সাভানা ইকো রিসোর্টে শতভাগ মালিকানা, একটি শিশির বিন্দু কোম্পানিতে শতভাগ মালিকানা।

এ ছাড়া দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা অন্তত ১৫টি প্রতিষ্ঠানের আংশিক শেয়ার ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়।

অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে আরও সম্পদের সন্ধান পাওয়া গেলে সেগুলো ক্রোক এবং অবরুদ্ধ করার আবেদন করা হবে।

বিদেশে থাকা বেনজীর পরিবারের সম্পদ অনুসন্ধানে দুদক

এর আগে গত বৃহস্পতিবার বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি জব্দ (ক্রোক) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাঁদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa