জুমবাংলা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেদ্র মোদি সাহেবকে শিখিয়ে দিতে পারবেন।

dulu

Advertisement

দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোন ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ এর সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.