Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বেসরকারি স্কুলে ইচ্ছেমতো ভর্তি ফি ও বেতন আদায়
জাতীয়

বেসরকারি স্কুলে ইচ্ছেমতো ভর্তি ফি ও বেতন আদায়

By Mynul Islam NadimOct 11, 2024, 9:15 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুম-বাংলা ডেস্ক : রাজধানীসহ সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো ভর্তি ফি, বেতন ও অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। একেক প্রতিষ্ঠানে একেক রকম টিউশন ফি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেওয়া হয়। অন্যান্য ফির ক্ষেত্রেও কোনো সামঞ্জস্য নেই। যে প্রতিষ্ঠান যেভাবে পারছে ফি আদায় করছে। এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর।

besorkary school

অতিরিক্ত ফি আদায় বন্ধে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনা বা সতর্কীকরণ নোটিশ দিলেও কোনো প্রতিষ্ঠানই তা আমলে নিচ্ছে না। তাই টিউশন ফির লাগাম টানতে এবার নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, সিটি করপোরেশন, মহানগর, জেলা ও উপজেলা মাধ্যমিক স্কুলে ভর্তি ও টিউশন ফি নির্ধারণ হবে অঞ্চলভেদে। মাসিক বেতন, ভর্তি, সেশন, বোর্ড পরীক্ষার ফরম পূরণ, স্কাউট, মিলাদসহ ২৮টির মতো কমন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আগামী সপ্তাহে এ নীতিমালা ঘোষণা করা হতে পারে। এদিকে বেসরকারি বিদ্যালয়ে উন্নীত ক্লাসে পুনঃ ভর্তি ফি আদায় বন্ধ করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

জানা গেছে, খসড়া নতুন নীতিমালা অনুযায়ী যেসব জেলার অবস্থান ভালো, মানুষজন উচ্চবিত্ত সেসব অঞ্চলের স্কুলগুলোর টিউশন ফি তুলনামূলক বেশি। অর্থাৎ ঢাকা, সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া অঞ্চলের স্কুলের মাসিক বেতন তুলনামূলক বেশি রাখা হয়েছে। অন্যদিকে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে সেসব এলাকার স্কুলের ফি কম নির্ধারণ করা হয়েছে। খসড়া নীতিমালায় বলা আছে, মফস্সল এলাকার বা পৌর উপজেলার বাইরের উপজেলাগুলোতে এমপিভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীপ্রতি টিউশন ফি বা মাসিক বেতন টিফিনসহ নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। বছরের হিসাবে এ ফি দাঁড়ায় ১ হাজার ২০০ টাকা।

বেতনের বাইরে এমপিভুক্ত প্রতিষ্ঠানের জন্য মোট বার্ষিক ফি ১ হাজার ৩৬০ টাকা হলেও নন-এমপিও প্রতিষ্ঠানের জন্য এ ফি ১ হাজার ৮১৫ টাকা। আর ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে এমপিও ও নন-এমপিও উভয় প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ তিন ঘণ্টার প্রতি বিষয়ের পরীক্ষা বাবদ ৪০ টাকা ও তিন ঘণ্টার কম সময়ের জন্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। কলেজ পর্যায়ের (একাদশ, দ্বাদশ ও স্নাতক পাশ) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মফস্সল এলাকায় বার্ষিক ফি হবে ১ হাজার ৬৪৫ টাকা, আর নন- এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীপ্রতি গুনতে হবে ১ হাজার ৯৯০ টাকা। এমপিও ও নন-এমপিও উভয় স্তরের কলেজে অভ্যন্তরীণ তিন ঘণ্টার প্রতি বিষয়ের পরীক্ষা বাবদ ৫০ টাকা ও চার ঘণ্টার পরীক্ষার জন্য ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহানগর ও জেলা কমিটির নির্ধারণ করা মাসিক বেতন-টিউশন ফি সংক্রান্ত সংক্ষিপ্তসার প্রতিবেদন কমিটির সভাপতির স্বাক্ষরে ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। টিউশন ফি নির্ধারণে এলাকাভিত্তিক কমিটি থাকবে। জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড মনোনীত সদস্য থাকবেন আরো পাঁচ জন। এর মধ্যে রয়েছেন-মফস্সল পর্যায়ের এমপিওভুক্ত কলেজের এক জন অধ্যক্ষ, পৌরসভা পর্যায়ের নন-এমপিও কলেজের এক জন অধ্যক্ষ, মফস্সল পর্যায়ের এমপিওভুক্ত স্কুলের এক জন প্রধান শিক্ষক, মফস্সল পর্যায়ের নন-এমপিওভুক্ত স্কুলের এক জন প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা। দরিদ্র-অসহায় শিক্ষার্থীদের ফুল ফ্রি বা হাফ ফ্রি বিষয়টি প্রযোজ্য ক্ষেত্রে কমিটি দেখবে।

ইংল্যান্ডকে হারিয়ে গ্রিসের স্মরণীয় জয়

মাসিক বেতন-টিউশন ফি নির্ধারিত খাতের ব্যাংকে হিসাব খুলে রাখতে হবে। কোনো একক খাতে বার্ষিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এ খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে। আদায় করা অর্থ খাতভিত্তিক ব্যয় করতে হবে। এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। সব আদায় ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। টাকা আদায় ও অর্থ ব্যয় নিরীক্ষাযোগ্য হবে। হিসাব সংরক্ষণের সাধারণ নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে পৃথক খাতভিত্তিক হিসাব রেজিস্ট্রার সংরক্ষণ করতে হবে। প্রতি পঞ্জিকাবর্ষে দুই বার (জুন ও ডিসেম্বর) ক্যাশ বই ও ব্যাংক বিবরণী সমন্বয় করতে হবে। সব হিসাবপত্রের সফট কপি এবং হার্ডকপি ন্যূনতম ২০ বছর সংরক্ষণ করতে হবে। দায়িত্ব হস্তান্তরকালে প্রতিষ্ঠানপ্রধান দায়িত্ব গ্রহণকারী শিক্ষককে লিখিতভাবে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন। এছাড়া নীতিমালায় অভ্যন্তরীণ পরীক্ষা, টিফিন, ম্যাগাজিন, ক্রীড়া, সাংস্কৃতিক উৎসব, ধর্মীয় অনুষ্ঠান, লাইব্রেরি, পরিচয়পত্র, নবীনবরণ, শিক্ষা সফর, উন্নয়ন ফি ইত্যাদি খাতে কত টাকা শিক্ষাপ্রতিষ্ঠান আদায় করতে পারবে-এ বিষয়ও নির্দিষ্ট করা হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Asami

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ

May 24, 2026, 4:05 PM Asia/Dhaka
oil-price

দেশের বাজারে আবারও কমলো জেট ফুয়েলের দাম

May 24, 2026, 3:56 PM Asia/Dhaka
DMP

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা

May 24, 2026, 3:48 PM Asia/Dhaka
Latest News
Asami

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ

oil-price

দেশের বাজারে আবারও কমলো জেট ফুয়েলের দাম

DMP

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির ১৪ নির্দেশনা

৭ দিনের ছুটি

ঈদের আগে আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে ৭ দিনের ছুটি

BSF

শূন্যরেখায় বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফ বৈঠক

ট্রেনের টিকিট

ঈদুল আজহার ছুটি শেষে ৩ জুনের ফিরতি ট্রেনের টিকিট মিলছে আজ

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

বাণিজ্য মন্ত্রণালয়

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম

Logo

ঈদ উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ

Rall

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন : রেলমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp