জুমবাংলা ডেস্ক : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

বিজিবি

Advertisement

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে বিজিবির অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সন্দ্বীপে প্রথমবারের মত দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন যেকোনো সময়ে বিজিবির গড়ে ৭০০টি টহল মাঠে নিয়োজিত থেকে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সারাদেশে নাশকতা এড়াতে বিস্ফোরক দ্রব্যের ওপর বিশেষভাবে প্রশিক্ষিত বিজিবি ডগ স্কোয়াড দেশের বিভিন্ন স্থানে কাজ করছে।

তিনি বলেন, নির্বাচনী সহিংসতারোধে যেকোনো অলি-গলি ব্যবহার করে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ও ত্বরিত ব্যবস্থা নিতে মাঠে কাজ করছে বিজিবির বিশেষায়িত ফোর্স Rapid Action Team (RAT)। এ ছাড়া প্রস্তুত রয়েছে বিজিবির Quick Response Force (QRF)। যারা বিজিবির অত্যাধুনিক হেলিকপ্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন হওয়ার সক্ষমতা রাখে। সার্বিকভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় পূর্বক নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। জান মালের নিরাপত্তা বিধানে যেকোনো নাশকতা কঠোর হস্তে দমন করা হবে।

এর আগে মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন এবং সেখানে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

নির্বাচনে আসনপ্রতি খরচ সাত কোটি টাকার বেশি

এ সময় তিনি বিজিবির প্রতিটি সদস্যকে দেশের বৃহত্তর কল্যাণে অর্পিত যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.