বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার ব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করায় বান্দরবানে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালত এই আদেশ দেন।

পুলিশ কর্মকর্তা

Advertisement

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ বর্তমানে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির স্ট্যাটাসে পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ আইডি থেকে বিচার ব্যবস্থা নিয়ে অশ্রাব্য, অশোভন ও অভদ্র মন্তব্য করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভদ্রোচিতভাবে এবং ঔদ্ধত্যপূর্ণ ভাবে আক্রমণ করেছেন। একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি এটা করতে পারেন না।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান আদালত অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সশরীরের উপস্থিত হয়ে মন্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক সামির হোসেন।

নাসা আবার যাচ্ছে চাঁদে, নতুন তারিখ প্রকাশ

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিঠুন সিংহ প্রতিবেদককে বলেন, আদালতের কারণ দর্শানোর বিষয়ে তিনি অবগত নয়। তবে তার ফেসবুক আইডি কদিন ধরে সমস্যা করছে। তিনি নিজের আইডিটি ঠিকমত ব্যবহার করতে পারছেন না। তিনি বিষয়টি অবগত করে থানায় জিডিও করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.