আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে সার্বিক বিষয় তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কমিশন কর্তৃক ব্রিফিং করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইসি সচিব আখতার আহমেদ জানিযেছেন, এবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে ৫শ জনের মতো ভোট দেখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


