Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিদেশি সবজি চাষে স্বাবলম্বী কৃষকরা
বিভাগীয় সংবাদ রংপুর

বিদেশি সবজি চাষে স্বাবলম্বী কৃষকরা

By Shamim RezaFebruary 10, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিদেশি নানা জাতের সবজি চাষে স্বাবলম্বী হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাইফুল ইসলাম ও আলমগীর হোসেন নামে দুই চাষি। বেশ কয়েক বছর যাবত ধরে তারা বিদেশি সবজি উৎপাদন করে আসছেন। তাদের উৎপাদিত সবজি রাজধানীর বিভিন্ন নামিদামি হোটেল-রেস্টুরেন্ট, ক্যাফে ও সুপারশপে বিক্রি করছেন।

বিদেশি সবজি চাষে স্বাবলম্বী

জানা যায়, কৃষক সাইফুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের ও আলমগীর হোসেন বাগানপাড়া এলাকার বাসিন্দা। তারা বেশ কয়েক বছর যাবত বিদেশি নানা প্রজাতির সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তারা আইচবার্গ লেটুস, ব্রকলি, রেড ক্যাবেজ, রোমান, স্যালারি পাতা, ক্যাপসিকাম, পাচলি, চাইনিজ ক্যাবেজ প্রভৃতি চাষ করেন। এইসব সবজি রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের নামিদামি হোটেল-রেস্টুরেন্ট, ক্যাফে ও সুপারশপে বিক্রি করেন। তাদের দেখাদেখি অনেকেই বিদেশি সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

সাইফুল ইসলাম বলেন, আমি অনেক বছর আগে ঢাকার সাভারে একটি বিদেশি সবজির ফার্মে বিদেশি সবজির চাষ শিখেছি। তারপর বাড়ি এসে জমি লিজ নিয়ে বিদেশি সবজির চাষ শুরু করি। প্রথমে সমস্যায় পড়লেও পরে ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগের ফলে এই সবজির চাহিদা সম্পর্কে জানতে পারি। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তিনি আরো বলেন, বর্তমানে আমি আইচবার্গ লেটুস, ব্রকলি, রেড ক্যাবেজ, রোমান, স্যালারি পাতা, ক্যাপসিকাম, পাচলি, চাইনিজ ক্যাবেজ প্রভৃতি চাষ করছি। স্থানীয়ভাবে এই সবজির চাহিদা তেমন নেই। তাই উৎপাদিত সবজি ঢাকা সহ অন্যান্য স্থানে অবস্থিত নামিদামি হোটেল-রেস্তোরাঁ ও সুপারশপে বিক্রি করে লাভবান হচ্ছি।

সরেজমিনে মাগুড়া গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে পাতা কপির মতো দেখতে থাইল্যান্ডের আইচবার্গ লেটুস জাতের সবজি চাষ হয়েছে। জমি থেকে তুলে ২-৩ দিন পর পর ঢাকার নামিদামি রেস্টুরেন্টগুলোতে পাঠানো হচ্ছে। এভাবেই বিদেশি সবজি উৎপাদন ও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সাইফুল।

সাইফুলের বিদেশি সবজি চাষ দেখে বাগানপাড়া এলাকার আলমগীর হোসেনও বিদেশি সবজি চাষ করছেন। তিনি বলেন, আমি ১ বিঘা জমিতে থাইল্যান্ডের সবজি আইচবার্গ লেটুস চাষ করছি। এই বিদেশি সবজি চাষে সাইফুল ইসলাম আমাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন। ইতোমধ্যে আমার জমি থেকে সবজি তুলে বাজারজাত করা শুরু করেছি। স্থানীয় বাজারে এ সবজি পরিচিত না থাকায় আমাকে ঢাকায় পাঠাতে হচ্ছে। বেশ দাম পাচ্ছি। আশা করছি সামনে আরও বেশি জমিতে আরও কয়েক প্রজাতির সবজি আবাদ করবো।

একসময়ের হিট সিনেমা দেওয়া অভিনেত্রী কিম যশপালকে এখন চেনাই যাচ্ছেনা

তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এই জেলার মাটি দোআঁশ ও আবহাওয়া উপযোগী হওয়ায় বিদেশি সবজি চাষে চাষিদের সমস্যায় পড়তে হয়। ফলনও ভালো হয়। চাষিরা আইচবার্গ লেটুস, ব্রকলি, রেড ক্যাবেজ, রোমান, স্যালারি পাতা, ক্যাপসিকাম, পাচলি, চাইনিজ ক্যাবেজ, বিটরুট, স্কোয়াশ, ফ্রেঞ্চ বিনের মতো সবজি চাষ করছেন। আমরা চাষিদের বিদেশি সবজি চাষের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগীতা করছি। আশা করছি বিদেশি সবজি উৎপাদন কৃষিক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কৃষকরা চাষে বিদেশি বিদেশি সবজি চাষে স্বাবলম্বী বিভাগীয় রংপুর সবজি সংবাদ স্বাবলম্বী
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.