স্পোর্টস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পান্থ। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিসকেরা জানিয়েছেন, তাদের আশার থেকে দ্রুত গতিতে সুস্থ হচ্ছেন পান্থ। এরমধ্যে ঋষভ পান্থকে নিয়ে বড় দুঃসংবাদ জানালেন সতীর্থ

ঋষভ পান্থ

Advertisement

চলতি বছর ভারতের এক দিনের বিশ্বকাপ ও সামনের বছর আইপিএলে পন্থ খেলতে পারবেন না বলেই মনে করেন ইশান্ত শর্মা। ভারতীয় দল ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসে একসঙ্গে খেলেছেন পান্থ ও ইশান্ত।

ইশান্ত বলেন, ‘‘আমার মনে হয় না এক দিনের বিশ্বকাপে পান্থ খেলতে পারবে। কারণ, ওর ছোটখাটো চোট লাগেনি। বড় দুর্ঘটনা হয়েছিল। হতে পারে ধীরে ধীরে পান্থ ব্যাটিং ও উইকেটকিপিং শুরু করেছে কিন্তু মাঠে ফিরতে এখনও ওর অনেক সময় লাগবে। উইকেটরক্ষকের পক্ষে চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরা অতো সহজ নয়।’’

শুধু বিশ্বকাপ নয়, আগামী বছর পান্থের আইপিএলে খেলা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ইশান্ত। তিনি বলেন, ‘‘সামনের বছর পান্থ আইপিএল খেলতে পারবে কি না তা নিয়েও আমার সংশয় আছে। না খেলার সম্ভাবনা বেশি।”

চমকের পর চমক নিয়ে আসছে ‘টাইগার ৩’

ইশান্ত আরও বলেন, “তাও ভাল যে ওর এক বার অস্ত্রোপচার হয়েছে। দ্বিতীয় বার আর অস্ত্রোপচার করতে হয়নি। নইলে মাঠে ফিরতে পন্থের আরও সময় লাগত।’’ তবে দ্রুত সুস্থ হওয়ার সব রকমের চেষ্টা করছেন পান্থ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.