স্পোর্টস ডেস্ক : ১২ দিনের বিপ্লব। ফলস্বরূপ, ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বাংলাদেশের পর ২০২৪ সালে আরেকটি শাসনের পতন ঘটে। দীর্ঘ এই শাসনের অবসানের পর সিরিয়ায় পরিবর্তনের ঢেউ বইছে। পুরাতনকে ছেড়ে নতুন কিছু বরণ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে একেবারে শুরুর দিকেই আছে সিরিয়ার ফুটবল।

Advertisement

সরকার পতনের একদিন পরেই বদলে গেল সিরিয়ার ফুটবলের লোগো এবং জার্সি। উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নয়, জার্সি এবং লোগোতে লালের পরিবর্তে সবুজ রঙ নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নতুন রঙের লোগো পোস্ট করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।

এত দিন সিরিয়ার জার্সির মূল রং লাল থাকলেও এখন সেটি হয়েছে সবুজ। গতকাল থেকে এসএফএর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের (ফেসবুক, এক্স) পোস্টগুলোতে লালের পরিবর্তে সবুজ রং ব্যবহার করা হচ্ছে।

এদিকে সিরিয়ার ফুটবল সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করছে, যা কিনা স্বজনপ্রীতি, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত।’ যদিও এটি সিরিয়ান ফুটবলের অফিসিয়াল ফেসবুক পেইজ নয়। তবু বিষয়টিকে সত্য বলেই ধারণা করা হচ্ছে।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯৫ নম্বরে থাকা দলটি সর্বশেষ ২০১২ সালে জিতেছিল পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি। দেশটির ব্যাপক আকারের দারিদ্র্য আর উত্থান-পতনের মাঝেও নিজেদের এশিয়া অঞ্চলের অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সিরিয়া।

উল্লেখ্য, সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে দুই সপ্তাহের কম সময়ের এক অভিযানে রোববার পতন ঘটেছে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.