Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বিজয়ী হলে যা করবেন মাশরাফী
রাজনীতি

বিজয়ী হলে যা করবেন মাশরাফী

By Shamim RezaJanuary 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারাদেশের মতোই আজ সকাল থেকেই নড়াইলে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। ভোটপ্রদান শেষে তিনি বলেন, বিজয়ী হলে নড়াইলের উন্নয়ন পরিকল্পনার কথা জানাবেন।

মাশরাফী

Advertisement

শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সময় মাশরাফি বলেন, সকাল থেকেই ভালোভাবে ভোটগ্রহণ চলছে। শীতের মধ্যেও বয়স্ক ভোটারসহ নারীরা ভোট দিতে এসেছেন। বিজয়ী হলে নড়াইলের উন্নয়ন পরিকল্পনার কথা জানাবেন বলে গণমাধ্যমকে জানান মাশরাফি।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন জাতীয় পার্টির প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল প্রতীক), ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি প্রার্থী মনিরুল ইসলাম (আম প্রতীক), গণফ্রন্ট পার্টির প্রার্থী লতিফুর রহমান (মাছ প্রতীক), ইসলামী ঐক্যজোট প্রার্থী মাহবুবুর রহমান (মিনার প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম (ঈগল পাখি প্রতীক)।

অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক প্রতীক) গত ৩ জানুয়ারি মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।

এদিকে, নড়াইল-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টিসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এরা হলেন আওয়ামী লীগ প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি (নৌকা প্রতীক), জাতীয় পার্টির প্রার্থীর মিলটন মোল্যা (লাঙ্গল প্রতীক), ওয়ার্কার্স পার্টির প্রার্থী নজরুল ইসলাম (হাতুড়ি প্রতীক), তৃণমূল বিএনপির প্রার্থী শ্যামল চৌধুরী (সোনালি আঁশ প্রতীক), জেপি (মঞ্জু) প্রার্থী শামীম আরা পারভীন (সাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেন দুলু (মাথাল প্রতীক)। অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল পাখি প্রতীক) গত ১৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান।

এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন। কেন্দ্র সংখ্যা ১১০ এবং বুথ সংখ্যা ৬৩০।

ফল যা হওয়ার হবে, কাল আমি শোডাউন দেব : মাহিয়া মাহি

নড়াইলের দুটি আসনেই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa