নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়।

এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে উসকে দিয়েছেন তৃষা নিজেই।
রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে দেখা যায় এই অভিনেত্রীকে।
অনুষ্ঠানে তৃষাকে হালকা সবুজ রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজে দেখা যায়। স্বাভাবিক ও মার্জিত উপস্থিতিতে তিনি সবার নজর কাড়েন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তৃষা বলেন, ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


