Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিজয়কে ২ কোটি টাকা জরিমানা দিতেই হবে?
বিনোদন

বিজয়কে ২ কোটি টাকা জরিমানা দিতেই হবে?

By Shamim RezaFebruary 6, 20263 Mins Read
Advertisement

পর্দার সুপারস্টার থেকে রাজনীতিতে পা দিয়েই আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন তামিল সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্ট তার ওপর আরোপিত মোটা অঙ্কের আয়কর জরিমানা সংক্রান্ত মামলায় অভিনেতার রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

vijay

দ্য স্টেটস ম্যান এক প্রতিবেদনে জানিয়েছে, আয়কর দপ্তরের আরোপিত ১ কোটি ৫০ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার বেশি) জরিমানাকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে রিট আবেদন করেছিলেন থালাপাতি বিজয়। মাদ্রাজ হাইকোর্ট সেই রিট আবেদন আজ খারিজ করে দিয়েছেন।

থালাপাতি বিজয়ের এই জরিমানার সূত্রপাত ২০১৫–১৬ অর্থ বছরে। আয়কর দপ্তরের দাবি, বিজয় অতিরিক্ত ১৫ কোটি রুপির আয় সঠিকভাবে ঘোষণা করেননি। কর্মকর্তাদের মতে, “২০১৫ সালের সেপ্টেম্বরে বিজয়ের বাসভবনে আয়কর টিম হানা দেওয়ার পর এই আয়ের তথ্য সামনে আসে। ২০২২ সালে বিজয় এই জরিমানা বাতিলের আশায় আদালতের দ্বারস্থ হন। কিন্তু চলতি সপ্তাহে হাইকোর্টের রায় তার বিপক্ষে যায়।”

বিজয়ের রিট আবেদন কেন খারিজ করলেন আদালত?
গত মাসে রায় সংরক্ষণ করেন বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তি। তিনি জানান, আয়কর দপ্তরের জারি করা শোকজ নোটিস আইনসম্মত এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই জারি করা হয়েছিল। আদালত মূলত একটি প্রশ্নের দিকেই নজর দেন। তা হলো—আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কি জরিমানা প্রক্রিয়া শুরু করা হয়েছিল?

আদালতের মতে, এই প্রশ্নের উত্তর হলো—‘হ্যাঁ’। আয়কর আইনের ২৬৩ ধারা অনুযায়ী, অনুমোদিত সময়সীমার মধ্যেই নোটিস জারি হওয়ায় আদালত কোনো প্রক্রিয়াগত ত্রুটি খুঁজে পাননি। এ কারণে বিজয়ের তোলা অন্যান্য যুক্তি আদালত বিবেচনা করেননি। মূল বিষয় হলো—মামলাটি সময়সীমা সংক্রান্ত প্রশ্নেই খারিজ হয়েছে, বিষয়বস্তুর গভীরে গিয়ে নয়।

বিজয়ের লড়াই কী এখানেই শেষ?
মাদ্রাজ হাইকোর্ট রিট আবেদন খারিজ করলেও আদালত বিজয়ের জন্য একটি রাস্তা খোলা রেখেছেন। তিনি আয়কর আপিল ট্রাইব্যুনাল (আইটিএটি)-এর কাছে যেতে পারবেন। এর অর্থ হলো, বিজয় জরিমানাকে এখনো চ্যালেঞ্জ করতে পারবেন, তবে সময়সীমা বা বিলম্ব সংক্রান্ত কারণ দেখিয়ে নয়—অন্য কিছুর ভিত্তিতে। অর্থাৎ বিজয়ের লড়াই পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তা আরো কঠিন হয়ে গেল।

বছরের পর বছর ধরে চলছে এই মামলা
বিজয়ের এই আইনি লড়াই প্রায় এক দশক ধরে চলছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে বিজয়ের বাসভবনে আয়কর হানা দেয়। ২০১৭ সালের ডিসেম্বরে মূল্যায়ন আদেশ জারি। ২০১৮ সালের ডিসেম্বরে আয়কর আইনের ২৭১এএবি(১) ধারায় জরিমানা প্রক্রিয়া শুরু হয়। বিজয় কমিশনার অব ইনকাম ট্যাক্স (আপিল)-এর কাছে মূল্যায়ন আদেশকে চ্যালেঞ্জ করেন এবং আংশিক স্বস্তি পান।

এরপর আয়কর দপ্তরে আপিল করে। ট্রাইব্যুনাল আংশিকভাবে কর দপ্তরের পক্ষে রায় দেয়, যার মধ্যে বিজয়ের ফ্যান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কিছু খরচও অন্তর্ভুক্ত ছিল। এরই মধ্যে, তল্লাশির সময় স্বীকার করা ১৫ কোটি রুপি আয়ের সঙ্গে যুক্ত জরিমানা প্রক্রিয়া চলতে থাকে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০১৯ সালের জুলাই মাসে আয়কর দপ্তর ২৬৩ ধারায় একটি নোটিস জারি করে। তাতে দাবি করে, জরিমানা প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয়নি। তবে ২০২২ সালের মে মাসে আয়কর দপ্তর এই পদক্ষেপ বাতিল করে জানায়, একবার জরিমানা প্রক্রিয়া শুরু হয়ে গেলে নতুন করে আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিজয়
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Shobnom Bubly

স্পর্শকাতর বিষয় নিয়ে বলার জন্য সময় ও পরিবেশের প্রয়োজন : বুবলী

February 6, 2026
নুসরাত ফারিয়া

কনা আপুর জন্য মার খেয়েছিলাম : নুসরাত ফারিয়া

February 6, 2026
ঐশ্বরিয়া

অভিষেককে হৃদয়ছোঁয়া বার্তা ঐশ্বরিয়ার, কী লেখা আছে এতে?

February 6, 2026
Latest News
Shobnom Bubly

স্পর্শকাতর বিষয় নিয়ে বলার জন্য সময় ও পরিবেশের প্রয়োজন : বুবলী

নুসরাত ফারিয়া

কনা আপুর জন্য মার খেয়েছিলাম : নুসরাত ফারিয়া

ঐশ্বরিয়া

অভিষেককে হৃদয়ছোঁয়া বার্তা ঐশ্বরিয়ার, কী লেখা আছে এতে?

অভিষেক

ঐশ্বরিয়া নিজের সিদ্ধান্ত নিজেই নেন : অভিষেক

baransi

শুটিং শেষ হওয়ার আগেই ‘বারাণসী’ সিনেমার আয় সাড়ে ৯০০ কোটি টাকা

বুবলী

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন বুবলী

ফারাহ-শাহরুখ জুটি

‘ম্যায় হু না’র সিক্যুয়েলে পর্দায় ফিরছেন ফারাহ-শাহরুখ জুটি

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতমের নতুন চ্যালেঞ্জ

কর্মকার

প্রখ্যাত বাউল ও লোকসংগীতশিল্পী সুনীল কর্মকার আর নেই

রাজপাল

চেক বাউন্স মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন রাজপাল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.