দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিভিন্ন সূত্রের দাবি, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে হবে তাঁদের বিয়ে। তবে এই আয়োজন ঘিরে থাকছে কঠোর গোপনীয়তা-বিশেষ করে অতিথিদের জন্য থাকবে শর্ত।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে এবং ২৬ ফেব্রুয়ারি মূল বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। আয়োজনে থাকবেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও হাতে গোনা কয়েকজন বন্ধু।
একটি সূত্র জানায়, অতিথির সংখ্যাও থাকবে সীমিত। তবে শর্ত থাকবে- কোনো অতিথি মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এমনকি যারা বিয়ের ছবি ও ভিডিও ধারণ করবেন তাদেরও এনডিএ (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) সই করতে হয়েছে।
বিয়েতে ইন্ডাস্ট্রির তারকাদের উপস্থিতি খুব কম থাকবে। কারণ, বিয়ের পর, বড় আকারে রিসেপশনের আয়োজন করা হবে হায়দরাবাদে। আগামী ৪ মার্চ সেই অনুষ্ঠানে বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের আমন্ত্রণ জানানো হতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, রাশমিকা ও বিজয় দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে নীরব ছিলেন। মূলত, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে এতোবছর সম্পর্ক নিয়ে কেউ মুখ খোলেননি। গেলো মাসে আসে বাগদানের খবর। তারপর থেকেই বিয়ের তারিখ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন রাশমিকা ও বিজয়। সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


