মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করছে সরকার।’
আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ৯ তারিখে আরো দুটি ভেসেল আসবে। বিভ্রান্ত না হতে জনগণকে আহ্বান।’
জ্বালানিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


