Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতু, বিলাসবহুল বাস যাবে কুয়াকাটায়
জাতীয়

পদ্মা সেতু, বিলাসবহুল বাস যাবে কুয়াকাটায়

By Shamim RezaJune 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : দুই যুগেরও বেশি সময় ধরে ভ্রমণপিপাসুদের কাছে প্রিয় হয়ে উঠছে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। তবে একসময়ের ঢাকা-কুয়াকাটা ২৯৪ কিলোমিটার পথে সবচেয়ে ভোগান্তির জায়গা ছিল ছোট-বড় ১২টি ফেরি।

বাস

Advertisement

সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে পায়রা নদীর ওপর নির্মিত লেবুখালী সেতু উদ্বোধনের মধ্যদিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ফলে কুয়াকাটার সঙ্গে মেলবন্ধ তৈরি হচ্ছে দেশের সব জেলার।

যোগাযোগ ব্যবস্থার কারণে এতদিন এ অঞ্চল থেকে মুখ ফিরিয়ে রেখেছিল ভিআইপি বাস কোম্পানিগুলো। তবে পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে নড়েচড়ে বসেছে পরিবহন কোম্পানি। ভিআইপি বাসের যাতায়াত শুরু হচ্ছে কুয়াকাটায়।

বর্তমানে কুয়াকাটায় যেসব কোম্পানির বাস চলাচল করছে সেগুলো সরিয়ে বিলাসবহুল বাস নামাতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে বাস সার্ভিস দিতে এরই মধ্যে প্রস্তুত বলে জানিয়েছেন বাস মালিকরা।

কুয়াকাটায় বিআরটিসি বাস কাউন্টার ইনচার্জ জুয়েল জোমাদ্দার বলেন, পদ্মা সেতুর কারণে কুয়াকাটায় পরিবহন সেক্টরে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। এখন বাস কাওড়াকান্দি ঘাট পর্যন্ত যায়। কিন্তু ২৫ জুনের পরে সরাসরি ঢাকা থেকে বিলাসবহুল এসি বিআরটিসি বাস কুয়াকাটায় আসবে। সেতু উদ্বোধনের আগেই ইউনিক, হানিফ, শ্যামলী, গ্রিন সেন্টমার্টিন, প্রচেষ্টা, ইলিশসহ বেশ কয়েকটি কোম্পানি কাউন্টার চালু করেছে।

সৌদিয়া পরিবহনের কাউন্টার ইনচার্জ কামাল পাটোয়ারী বলেন, বর্তমানে কুয়াকাটা থেকে ৫০টির বেশি পরিবহন দেশের বিভিন্ন জেলায় যায়। পদ্মা সেতু চালুর পর আরও কিছু বাস আসবে। এরই মধ্যে সি বিচ, এনা, দেশ ট্রাভেলস, গ্রিন লাইন, ইউরো, ডিপজল, সোহাগসহ কয়েকটি পরিবহনের সঙ্গে কথা চলছে। আশা করি ২৫ জুনের পর দৈনিক শতাধিক বাস কুয়াকাটা থেকে ছাড়তে পারবো।

আরেক পরিবহনের ইনচার্জ মিলন পহলান বলেন, বর্তমানে বেশিরভাগ পর্যটক কুয়াকাটায় আসতে লঞ্চের ওপর ভরসা করেন। কিন্তু যেসব বিলাসবহুল পরিবহন আসছে তাতে আর লঞ্চকে ভরসা করতে হবে না।

হোটেল সমুদ্র বিলাসের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইসমাইল ইমন বলেন, পর্যটনখাতের অন্যতম বড় নির্ভরশীলতার জায়গা পরিবহন। এতদিন যেসব পরিবহন সার্ভিস দিয়েছে সেগুলো প্রয়োজন মেটালেও বিলাসবহুল কোনো বাস আসেনি। তবে এবার যে নামিদামি বাসগুলো আসছে তা কুয়াকাটার অনেকটা পরিবর্তন করতে সক্ষম হবে।

খাসির কলিজা ভুনার অসাধারণ রেসিপি

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, পদ্মা সেতু নিঃসন্দেহে কুয়াকাটার পরিবর্তন ঘটাবে। যার বড় একটি অংশ পরিবহনখাত। তাই পরিবহন মালিক ও সংগঠকদের সঙ্গে বারবার বৈঠক করছি, যাতে শুধু বাস দিয়ে তারা লাভবানের চেষ্টা না করেন, সেবার মানটাও শতভাগ নিশ্চিত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa