Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে সংসদে বিল
জাতীয়

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে সংসদে বিল

By Tarek HasanMay 6, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিদ্যমান স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধনে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। উত্থাপিত বিলে নতুন ইউনিয়ন পরিষদে ও মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান ও ‘সচিব’ নামের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ করার প্রস্তাব করা হয়েছে।

parliament

রবিবার (৫ মে) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

এ বিলের বিরোধিতা করে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় প্রস্তাবিত বিলেও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বেমানান। তাই বিলটি সংসদে উত্থাপন না করে আরও পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

বিলের ওপর আনীত আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিল সংসদে উত্থাপন করেন মন্ত্রী। এরপর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে যাচাই-বাছাই শেষ করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর সর্বত্র উল্লিখিত ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ শব্দসমূহ এবং ‘সচিবের’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে। ’

বিলে আরও বলা হয়েছে, ‘বিদ্যমান আইনের ধারা ১৮ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- (১) কোন এলাকাকে ইউনিয়ন ঘোষণার বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হইবার পর ইহার কার্যাবলী সম্পাদনের জন্য সরকার এক জন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ করিবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করিবেন: তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর অধীন প্রশাসক কেবল একবারের জন্য নিযুক্ত হইবেন এবং ১২০ দিনের অধিক সময় দায়িত্বে থাকিতে পারিবেন না: আরো শর্ত থাকে যে, কোন দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হইলে সরকার উক্ত মেয়াদ ৬০ দিন পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবে। ’

চমক রেখে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

বিলের উদ্দেশ্যে ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আর্থিকভাবে শক্তিশালীকরণ, সরকার প্রদত্ত বরাদ্দের উপর নির্ভরশীলতা কমানোর উপায় নির্ধারণ এবং ইউনিয়ন পরিষদ আইনকে আরো যুগোপযোগী ও সেবা সহজীকরণের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন-২০২৪’ সংশোধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব পালনকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী প্রদানের বিধান যুক্ত করা হয়েছে। ইহার মাধ্যমে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্তকালীন সময়ে ভাতা প্রদানের বিষয়ে কোন আইনগত জটিলতা থাকিবে না। এছাড়া কোন এলাকাকে ইউনিয়ন ঘোষণা কিংবা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে। গ্রাম আদালত পরিচালনা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ইউনিয়ন পরিষদের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর করা সম্ভব হবে। ”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নিয়োগের পরিষদে প্রশাসক বিধান বিল রেখে সংসদে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নিরাপদ

মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন: জামায়াত আমির

February 3, 2026
মিথ্যাচার করছে

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: নাছির

February 3, 2026
নোট

আজ থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

February 3, 2026
Latest News
নিরাপদ

মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন: জামায়াত আমির

মিথ্যাচার করছে

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: নাছির

নোট

আজ থেকে বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

ঝুঁকিপূর্ণ

গাজীপুরে ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ

বিভ্রান্ত

‘ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত’

জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

বিএনপি

‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.