গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুবলীগের নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান। তিনি জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা বিল্লাল মোল্লাকে রাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার বিভিন্ন অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


