বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলো সময়োপযোগী করে গড়ে তোলা হবে। হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। বিমানবন্দরে প্রবেশ করলেই পরিবর্তন দৃশ্যমান হবে।

সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, নির্বাচনের সময় মানিকগঞ্জবাসীকে যে অঙ্গীকার করেছি, তা যেন পূরণ করতে পারি—সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে নেয়া হবে। একই সঙ্গে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে গুরুত্ব দেওয়া হবে। মানিকগঞ্জের সাটুরিয়ার জমিদারবাড়ি ও শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি সংস্কার করে পর্যটকবান্ধব করা হবে। নদীশাসনের মাধ্যমে পদ্মা তীরবর্তী হরিরামপুরের চরাঞ্চলে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রয়াত মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


