Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিনামূল্যের সবজি-ডাল এখন ১০ টাকা বাটি
জাতীয়

বিনামূল্যের সবজি-ডাল এখন ১০ টাকা বাটি

By Shamim RezaJune 16, 20223 Mins Read

বিনোদন ডেস্ক : সমুসা, শিঙাড়া, নিমকি ও সাদা পুরি কয়েক দিন আগেও ছিল পাঁচ টাকা করে। এখন এসব খাবার ১০ টাকা করে বিক্রি হচ্ছে। আগের ১৫ টাকা প্লেটের ভাতের মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা। আর বিনামূল্যে যে সবজি ও ডাল দেওয়া হতো, তা এখন ১০ টাকা করে বাটি বিক্রি হচ্ছে। দাম বেড়েছে মাছ, মুরগি ও খাসির মাংসেরও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট পরিস্থিতি এভাবেই বর্ণনা করছিলেন সাদুল্যাপুর উপজেলা মোড়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী মতিয়ার রহমান।

সবজি

Advertisement

হোটেল ম্যানেজার বিপুল কুমার জানান, কিছুদিন আগেও এই হোটেলে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা বিক্রি হয়েছে। এখন সেই বিক্রি কমে ১২ থেকে ১৫ হাজার টাকা দাঁড়িয়েছে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাবারের পরিমাণ ঠিক রেখে দাম বাড়ানো হয়েছে। এ অবস্থায় মানুষ এখন একদম ক্ষুধার্ত না হলে আর হোটেলে খেতে চায় না। এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে এই প্রতিষ্ঠান।

শহরের একটি টিন দোকানে কাজের সহযোগী মোজা মণ্ডল জানান, গত রমজানের ঈদে সর্বশেষ তিনি গরুর গোশত খেয়েছিলেন। এরপর আর তিনি গরুর গোশত কিনতে পারেননি, সামর্থ্য নেই। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে কোরবানির ঈদে আবার গরুর গোশত খাবেন।

মুরগি বিক্রেতা মিলন মিয়া বলেন, মুরগির খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় সাদুল্যাপুর বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। কক মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। ফলে ক্রেতাও কমে গেছে। এভাবে চলতে থাকলে ব্যবসা গোটাতে হবে।

ছয় সদস্যের পরিবারের খরচ চালাতে হিমশিম খাওয়া মাছ বিক্রেতা আব্দুল মালেক মিয়া বলেন, নদীতে পানি বাড়লেও চাহিদামতো মাছ মিলছে না। এজন্য যেতে হচ্ছে খামারিদের কাছে। তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মাছের দামও বেড়েছে, কমে গেছে ক্রেতা।

শহরের ঝালমুড়ি বিক্রেতা ফুল মিয়া বলেন, বিক্রি কমে গেছে। ফলে ঋণের কিস্তির টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন। আগের ৭০ টাকা প্যাকেটের চানাচুর এখন কিনতে হচ্ছে ১২৫ টাকায়। ছোলা-বাদামের দামও বেড়েছে। ফলে একটু কম দিলেই ক্রেতারা কটু কথা শুনিয়ে দেন। এভাবে চলতে থাকলে স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে।

উপজেলা শহরে লেপ-তোষক তৈরির কারিগর আব্দুস সামাদ মিয়া। ৩৫ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত। এই আয় দিয়েই চলে তাঁর পাঁচ সদস্যের পরিবার। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় এ পরিবারটি আর কুলিয়ে উঠতে পারছে না।

আব্দুস সামাদ মিয়া বলেন, মানুষ উচ্চমূল্যে তুলা, কাপড়, সুতা কিনে তাঁকে দিয়ে লেপ-তোষক তৈরি করে নিচ্ছেন। তবে তাঁকে মজুরি দেওয়ার সময় আগের মতোই দিচ্ছেন। এভাবে তাঁর আর সংসার চলছে না। তাঁর প্রশ্ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে খেটে খাওয়া মানুষ কোথায় যাবে। বাজারদরের সঙ্গে তাদের শ্রমের মূল্য বাড়ছে না কেন।

সাদুল্যাপুর বাজারের লতা ভ্যারাইটিজ স্টোরের মালিক নরেশ চন্দ্র সাহা বলেন, তাঁর দোকানে আড়াই শতাধিক ধরনের পণ্য আছে। বর্তমান বাজার অনুযায়ী সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পণ্যের মূল্য নিয়ে প্রায়ই ক্রেতার সঙ্গে বাগ্‌বিত া হচ্ছে। বেচা-বিক্রিও অনেকে কমেছে।

রাসেল কনফেকশনারির মালিক হাফেজ এনায়েতুল মোস্তাফিজ রাসেল বলেন, বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। তা ছাড়া ক্রেতা-বিক্রেতার মধ্যে ঝগড়া বাধতেই থাকবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে কম মূল্যে পাওয়া যাচ্ছে কাঁচা সবজি। সাদুল্যাপুর বাজারের বিক্রেতা মুন্না সাহার তথ্যানুযায়ী, গত শনিবার এখানে প্রতি কেজি পটোল বিক্রি হয়েছে ১০ টাকা, বেগুন ২০ টাকা, করলা ১৫ টাকা, কাঁকরোল ১০ টাকা, ঝিঙা ১০ টাকা, বরবটি ১৫ টাকা, আলু ১৮ টাকা, কদোয়া ১০ টাকা ও ঢ্যাঁড়শ ১০ টাকা।

গর্ত থেকে বের হচ্ছে তেল, এলাকাজুড়ে চাঞ্চল্য

সাদুল্যাপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান সাবু বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে। তা ছাড়া মানুষ চরম আর্থিক সমস্যায় ভুগবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, কেউ অবৈধ মজুদ গড়ে উচ্চ মূল্য নিলে কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

July 7, 2026
BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

July 7, 2026
মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

July 7, 2026

Latest News

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

নুরুল হক নুর

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Nahid

সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ

ডা. জুবাইদা রহমান

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa