বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক নিরাপত্তাহীনতা ও শিল্পী জীবনের কঠিন বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি করোনাকালের অভিজ্ঞতা এবং বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির দুরবস্থা তুলে ধরেন।

আসিফ লিখেছেন, রমজান এলে তার মনে করোনাকালের কষ্ট ফিরে আসে। বাংলাদেশের শিল্পীদের রাষ্ট্রীয় কোনো সামাজিক নিরাপত্তা নেই, ব্যাংক লোন পাওয়া যায় না, বাড়িওয়ালা বাসা ভাড়া দেয় না। তবু পেশা ধরে রাখার জন্য লড়াই চলছে।
করোনাকালে স্টুডিও বন্ধ থাকায় শিল্পীরা মোবাইল ফোনে রেকর্ডিং করতেন। অনেক মিউজিশিয়ান শহর ছাড়তে বাধ্য হন, কেউ প্রবাসে চলে যান, কেউ পেশা পরিবর্তন করেন। তবু কয়েকজন প্রযোজক পাশে দাঁড়িয়েছিলেন।
বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, “দেশে এখন মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, কেবল কঙ্কালের অবয়ব আছে। এ দিয়ে গবেষণা বা কাজ হবে না।”
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাটুকারদের ওঠা-নামাকে তিনি তুলনা করেছেন ‘টম অ্যান্ড জেরি’ গল্পের সঙ্গে। আসিফের কথায়, একঘেয়ে গালভরা বুলি, স্বপ্ন পোড়ানো ছাই, এবং সংস্কৃতিকর্মীদের স্বার্থপরতার কারণে শিল্পী সম্ভাবনা প্রতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


