বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ “গেম অফ থ্রোনস”–এর সঙ্গে যুক্ত আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’-এর সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের পর তিনি মৃত্যুবরণ করেন। ২০২৩ সাল থেকে তিনি এই রোগে আক্রান্ত ছিলেন।
“গেম অফ থ্রোনস” সিরিজে তিনি বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’ দলের একজন সদস্যের চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি ছোট হলেও তার শক্তিশালী অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।
অভিনয়ের পাশাপাশি তিনি অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’, টেলিভিশন সিরিজ ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এও কাজ করেছেন। থিয়েটার জগতেও তিনি সক্রিয় ছিলেন এবং নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
তার মৃত্যুতে পুরো বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


