জুমবাংলা ডেস্ক : টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমার সাদপন্থিদের ৫৬তম পর্ব এটি। কিন্তু এর দুদিন আগেই প্রায় পূর্ণ হয়ে উঠে ইজতেমা ময়দান।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

Advertisement

দুই পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।

এভাবে ইজতেমার তিন দিনই করা হবে গুরুত্বপূর্ণ বয়ান। কে কখন বয়ান করবেন সেটি জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

শুক্রবার পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ান শেষে সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। জুমার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি), বাদ আসর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন, আর তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব বয়ান পেশ করবেন, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন তুর্কির মাওলানা ওমর, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করবেন। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

আমাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে : তসলিমা নাসরিন

রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুরসালিন বয়ান শুরু করবেন। আর হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তাদের বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এর পর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.