Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বে আবেদনময়ী ১০ নারী ফুটবলার
খেলাধুলা ফুটবল

বিশ্বে আবেদনময়ী ১০ নারী ফুটবলার

By Shamim RezaDecember 23, 20224 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপ তারই একটি উদাহরণ। এবারের ফাইনাল ম্যাচের দিন যেন গোটা বিশ্বের মানুষের দৃষ্টি ছিল লুসাইল আইকনিক স্টেডিয়ামের দিকে। সেই উন্মাদনার রেশ এখনো কাটেনি।

১০ নারী ফুটবলার

Advertisement

পুরুষদের মতো নারীরাও এখন ফুটবল খেলার প্রতি আগ্রহী হচ্ছেন। যদিও পুরুষ ফুটবলারদের তুলনায় তাদের স্বীকৃতি কম। তবে সময়ের সঙ্গে নারীরা ফুটবল মাঠে নিজেদের আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের অনেক নারী ফুটবলারের পায়ের জাদুতে মুগ্ধ দর্শক। আবার অনেক নারী ফুটবলার রয়েছেন, যারা খেলার পাশাপাশি শরীরি সৌন্দর্যের দিক থেকেও এগিয়ে।

চলতি বছরে সবচেয়ে আবেদনময়ী নারী ফুটবলারদের ২০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ইউক্রেনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম স্পোর্টস ব্রিফ ডটকম। এ তালিকার ১০ জন ফুটবলারকে নিয়ে এই ফটো ফিচার।

বিশ্বের সুন্দরী ও মেধাবী নারী ফুটবলারের প্রসঙ্গ উঠলেই সবার আগে সামনে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার অ্যালেক্স মরগানের নাম। ৩৩ বছর বয়েসী এই নারী ফুটবলার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ওয়েভ এফসি ক্লাবের অধিনায়ক। মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদার নারী ফুটবল লীগের মধ্যে সবচেয়ে নামি হলো— ‘জাতীয় নারী ফুটবল লীগ’। আর এই লীগে খেলছেন অলিম্পিকে সোনা জয়ী এই স্ট্রাইকার। টাইম ম্যাগাজিনের মতো একাধিক লাইফস্টাইল ম্যাগাজিনের কাভারেও মডেল হয়েছেন অ্যালেক্স।

সিডনি লেরো কানাডিয়ান ফুটবলার। কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে তার জন্ম। বর্তমানে কানাডার অরল্যান্ড প্রাইড ক্লাবে আক্রমণ ভাগে খেলে থাকেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদার ‘জাতীয় নারী ফুটবল লীগ’-এ খেলছেন অলিম্পিকে সোনা জয়ী এই সুন্দরী। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ৩২ বছর বয়েসী সিডনি। দুই দশক ধরে ফুটবল খেলছেন তিনি। তারপরও তার শারীরিক সৌন্দর্য ও ফিটনেস অনেককে চমকে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলার লরেন সেসেলম্যান। বর্তমানে সান্তা ক্লারিটা ব্লু হিটে ডিফেন্ডার ও ফরোয়ার্ড পজিশনে খেলেন। ফুটবল ছাড়াও তিনি একজন বাস্কেটবল খেলোয়াড়। লরেন তার ফুটবল ক্যারিয়ারে নারীদের রোল মডেল। ২০০৪ সাল থেকে ফুটবল মাঠে নজর কেড়ে আসছেন ৩৯ বছর বয়েসী এই তারকা। মাঠের বাইরে লরেন একজন মডেল, উদ্যোক্তা হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন।

সেলিনা ওয়াগনার একজন জার্মানি নারী ফুটবলার। বর্তমানে এসসি সান্ড ক্লাবের মিডফিল্ডার হিসেবে খেলছেন। ৩২ বছর বয়েসী এই সুন্দরী তার ফুটবল ক্যারিয়ারে দুইবার বড় ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তবে সবার উৎসাহ ও তার আত্মবিশ্বাস আবারো তাকে মাঠে ফিরিয়ে আনে। প্লেবয় ম্যাগাজিনের কাভারেও মডেল হয়েছেন তিনি।

মেক্সিকোর বিখ্যাত ও মেধাবী নারী ফুটবলার নায়েলি রাঙ্গেল। বর্তমানে মেক্সিকোর টাইগার ইউএএনএল ক্লাবের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি। শৈশব থেকেই স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ার। এক সময় মেক্সিকোর ‘অনূর্ধ্ব ২০’ দলের অধিনায়ক ছিলেন তিনি। যেমন তার পায়ের জাদু, তেমনি রূপের দ্যুতি ছড়িয়েও দর্শকদের নজর কাড়েন ৩০ বছর বয়েসী এই তারকা।

কানাডিয়ান তরুণ নারী ফুটবলার জর্ডান হুইতেমা। ২১ বছর বয়েসী এই তারকা কানাডার ন্যাশনাল টিমে আক্রমণ ভাগের খেলোয়াড়। মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদার নারী ফুটবল লীগের মধ্যে সবচেয়ে নামি হলো— ‘জাতীয় নারী ফুটবল লীগ’। আর এই লীগেও খেলছেন তিনি। তা ছাড়াও ফ্রান্সের পিএসজি ক্লাবে খেলছেন এই লাস্যময়ী।

সুইজারল্যান্ডের তরুণ নারী ফুটবলার অ্যালিশা লেহম্যান। বর্তমানে যুক্তরাজ্যের অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবের হয়ে আক্রমণ ভাগে খেলছেন ২১ বছর বয়েসী এই তারকা। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলারদের একজন অ্যালিশা। সুইজারল্যান্ডের জাতীয় দলেও খেলছেন তিনি।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী ফুটবলারদের তালিকায় রয়েছেন জার্মানির নিকোল ব্যানেস্কি। ৩৪ বছর বয়েসী এই ফুটবলার ক্যামেরুনের বংশোদ্ভূত। জার্মানির জাতীয় নারী ফুটবল দলে আক্রমণ ভাগে খেলেন তিনি। তা ছাড়াও বর্তমানে বায়ার লিভারকুসেন ক্লাবের হয়েও খেলছেন। তার যমজ এক বোনও জার্মানির জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়।

মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক আবেদনময়ী নারী ফুটবলার ম্যালরি পুগ। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো রেড স্টারস ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে পেশাদার নারী ফুটবল লীগের মধ্যে সবচেয়ে নামি হলো— ‘জাতীয় নারী ফুটবল লীগ’। আর এই লীগে মাত্র ১৭ বছর বয়েসে জায়গা করে নেন তিনি। ১৯ বছর বয়েসে বেশ বিছু রেকর্ড ভাঙেন এই তারকা। টিন ভোগের মতো বেশ কিছু ফ্যাশন ম্যাগাজিনের কাভারেও মডেল হয়েছেন ২৪ বছর বয়েসী ম্যালরি।

রয়েল এনফিল্ডকে টেক্কা দিতে হিরো নিয়ে এলো কমমূল্যে নতুন বাইক

কানাডিয়ান ফুটবল তারকা আদ্রিয়ানা লিওন। ইউমেন্স সুপার লীগ ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড ও কানাডার জাতীয় নারী ফুটবল দলে আক্রমণ ভাগে খেলে থাকেন তিনি। ফিফা মহিলা বিশ্বকাপে দুটি টুর্নামেন্টে কানাডার প্রতিনিধিত্ব করেন। টোকিও অলিম্পিকে সোনা জিতেন ৩০ বছর বয়েসী এই আবেদনময়ী ফুটবলার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa