Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিশ্বে সাড়া জাগানো নিজের কণ্ঠ ও উচ্চারণ নিয়ে বিপাকে পড়তে হয়েছিল দীপিকাকে
বিনোদন ডেস্ক
বিনোদন

বিশ্বে সাড়া জাগানো নিজের কণ্ঠ ও উচ্চারণ নিয়ে বিপাকে পড়তে হয়েছিল দীপিকাকে

বিনোদন ডেস্কShamim RezaNovember 10, 20252 Mins Read
Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন মেটা এআই-এর নতুন কণ্ঠ হিসেবে যুক্ত হয়েছেন। যার কণ্ঠ এখন একাধিক দেশে মেটা এআই-তে ব্যবহৃত হবে।

Dipika

সিএনবিসি গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তব্য দিতে গিয়ে দীপিকা তার ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন। পাশাপাশি নিজেকে নিয়ে শোনা সমালোচনার কথাও খোলামেলাভাবে তার ভক্তদের জানান এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘যখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, তখন আমার কণ্ঠ ও উচ্চারণ নিয়ে অনেকে ঠাট্টা করত। আজ আমি মেটা এআই-এর কণ্ঠ- এটা সত্যিই অদ্ভুত লাগে! কিন্তু আমি সব সময় আমার কণ্ঠ ও উচ্চারণকে নিজের মতো করেই গ্রহণ করেছি, হয়ত সেই কারণেই আজ এই জায়গায় পৌঁছেছি।’

দীপিকার ক্যারিয়ারে এই যাত্রা প্রমাণ করে, কণ্ঠ ও উচ্চারণ নিয়ে নেতিবাচক মন্তব্যের পরও তিনি আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন।

সামিটে তিনি আরও বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিনোদন জগতে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এটি কখনোই মানুষের অনুভূতি বা অভিনয়ের গভীরতা অনুকরণ করতে পারবে না।

‘আমি এআই-এর ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী, কিন্তু একটি বিষয় নিশ্চিত- এআই কখনো মানুষের আবেগকে প্রতিস্থাপন করতে পারবে না। আপনি এআই-কে আত্মা দিতে পারবেন না।’

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও

২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। প্রসঙ্গত, আজ (৯ নভেম্বর) সিনেমাটির ১৮ বছর পূর্তি। অভিনয়ের পাশাপাশি এখন দীপিকা প্রযুক্তি ও উদ্ভাবনের জগতেও নতুন এক অধ্যায় শুরু করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও উচ্চারণ কণ্ঠ জাগানো দীপিকাকে নিজের নিয়ে, পড়তে বিনোদন বিপাকে বিশ্বে সাড়া, হয়েছিল
Related Posts
ওয়েব সিরিজ

গোপনে গোপনে বাড়ে আকর্ষণ, নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ!

December 16, 2025
নতুন ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, রহস্যে ভরা কাহিনি!

December 16, 2025
সাদিয়া আয়মান

লাল বেনারসিতে সাদিয়া আয়মান, নেপথ্যে কী?

December 16, 2025
Latest News
ওয়েব সিরিজ

গোপনে গোপনে বাড়ে আকর্ষণ, নেট দুনিয়ায় ঝড় তুললো এই ওয়েব সিরিজ!

নতুন ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, রহস্যে ভরা কাহিনি!

সাদিয়া আয়মান

লাল বেনারসিতে সাদিয়া আয়মান, নেপথ্যে কী?

ধর্ষণের মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশি

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

কনার গানে নাচলেন নোরা ফাতেহি

কনার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা ফাতেহি

সুপারস্টার অক্ষয় কুমার

আড়াই-তিন হাজার কোটি টাকার মালিক! তবু মধ্যবিত্তদের এই একটি স্বভাব বড্ড মিস করেন অক্ষয় কুমার

আবারও বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন

গায়ক নোবেল

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

পরীমণি

‘বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে’

ওয়েব সিরিজ

রোমান্সের ছোঁয়ায় ভরপুর এই ওয়েব সিরিজ, দেখার আগে জেনে নিন!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.