পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও বাংলাদেশে এখনো তা বৃদ্ধি পায়নি, যা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Advertisement

তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং কিছু দেশে তা দ্বিগুণ হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতেও জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকার চেষ্টা করছে যেন যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

তবে ভবিষ্যতে জ্বালানি তেলের দামে কিছু সমন্বয় আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব প্রবাসী বাংলাদেশিদের ওপর পড়লেও সরকার অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার উদ্যোগেই মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্ত হয়। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, যার ফলে বর্তমান সংকটকালেও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালটি মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে না এবং সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকট রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.