মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ১দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক ‘কাতার এনার্জি’ তাদের স্থাপনাগুলোতে ‘সামরিক হামলার’ পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


