দাম কমার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় নতুন অগ্রগতির খবর বাজারে প্রভাব ফেলেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১ মে) লেনদেন শুরুর সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়। এতে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমার আশা তৈরি হয়েছিল।
তবে দিনের পরবর্তী সময়ে পরিস্থিতি পরিবর্তিত হয়। স্পট গোল্ডের দাম দুপুর ১টা ৫০ মিনিটে শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে পৌঁছায়। এর আগে এটি ৪ হাজার ৫৫৯ ডলারে নেমে গিয়েছিল। সপ্তাহ শেষে স্বর্ণের বাজার এখনো ১ দশমিক ৭ শতাংশ ক্ষতির মধ্যে রয়েছে।
এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত স্বর্ণের দামে আংশিক পুনরুদ্ধার এনে দিয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে ফেডারেল রিজার্ভ (এফওএমসি) সুদের হার কমানোর দিকে যেতে পারে, যা মার্কিন ডলারের মান দুর্বল করবে এবং স্বর্ণের দামের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রানীতি পরিবর্তনের প্রত্যাশার কারণে স্বর্ণের বাজারে এই ধরনের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


