বিশ্ববাজারে মূল্যবান ধাতু সোনার দামে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও সমান হারে কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। গত ২৯ ডিসেম্বর সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল, যা থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১১০ ডলার কমল। খবর রয়টার্সের। 

সোনার দাম

Advertisement

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা সোনার দামের এই ঊর্ধ্বগতিতে লাগাম টেনেছে। সোনার পাশাপাশি রূপার বাজারেও বড় ধস নেমেছে। স্পট রূপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে নেমেছে, যা গত ২৯ ডিসেম্বর ছিল ৮৩ দশমিক ৬২ ডলার। এইচএসবিসি-র পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে রূপার দাম আউন্সপ্রতি ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্থানীয় বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা কার্যকর হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলতে থাকলে স্থানীয় বাজারেও দামের এই পরিবর্তন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.