যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩২ দশমিক ৪৯ ডলারে।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫২ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তাদের মূল পূর্বাভাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় আবারও গতি পেলে এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমার সম্ভাবনায় বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়ালে চলতি বছর সোনার দাম ধীরে ধীরে বাড়তে পারে।
বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। স্পট প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ১১৭ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ৭২৩ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্ধারণ অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


