বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামে ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে, এমন প্রত্যাশা তৈরি হওয়ায় স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে।
এ ছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম কমার প্রধান কারণ হচ্ছে শক্তিশালী ডলার। আর বিশ্বজুড়ে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।’
স্বর্ণের মতো রুপার বাজারেও একই চিত্র দেখা গেছে। বিশ্ববাজারে আজ (শুক্রবার) রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে। আর প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে নেমেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে দেশের বাজারে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



