বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।

পোস্টে ইসরায়েলে বসবাসরত মুসলিমসহ বিশ্বজুড়ে সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়, যেখানে ইংরেজি ও আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ লেখা ছিল।
ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “আমাদের ইসরায়েলি এবং বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মোবারক।” পাশাপাশি বার্তায় আশা প্রকাশ করা হয়, এই উৎসব শান্তি, আনন্দ এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বয়ে আনবে।
প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের শুভেচ্ছা বার্তা প্রকাশ করে থাকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এবারের শুভেচ্ছা বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


