বিশ্ব অর্থনীতির টানাপোড়েন, মুদ্রাস্ফীতি আর বিনিয়োগকারীদের সিদ্ধান্ত—সবকিছুর প্রভাব পড়ে স্বর্ণবাজারে। সেই ধারাবাহিকতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে, যা একদিকে বিনিয়োগকারীদের জন্য নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে দেশের বাজারেও সম্ভাব্য দামের পরিবর্তনের বার্তা দিচ্ছে।

বিশ্ববাজারে একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে মূল্যবান এ ধাতুটির। রোববার (২২ মার্চ) বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা যায়, সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।
স্বর্ণের মতো অন্যান্য ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ২ ডলারে। এ ছাড়া প্লাটিনাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৫৫ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১২ দশমিক ৭৪ ডলারে নেমে এসেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


